বাংলাদেশ

ক্র্যাবের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ

ক্র্যাবের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত সদস্যরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্র্যাবের নবনির্বাচিত কমিটির সদস্যরা দায়িত্ব গ্রহণের সময় ফুলের তোড়া গ্রহণ করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (ক্র্যাব) নবনির্বাচিত কমিটি দায়িত্ব গ্রহণ করেছে।

শুক্রবার (১৯ জানুয়ারি) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে এই দায়িত্ব গ্রহণ করেছেন নবনির্বাচিত নতুন কমিটির সদস্যরা।

এসময় ক্র্যাবের প্রধান উপদেষ্টা মধূসুদন মন্ডল বলেন, যারা মারা গেছেন তাদের পরিবার নিয়ে বছরে একটি অনুষ্ঠান করার যায় আর একটি স্যুভেনির প্রকাশ করার উদ্যোগ নিতে হবে যার নাম হবে ‘স্বরণ’।

সভায় সাবেক সভাপতি এস এম আবুল হোসেন, খায়রুজ্জামান কামাল, পারভেজ খান, আবুল খায়ের, মিজান মালিক ও সাবেক সাধারণ সম্পাদক সরোয়ার আলম, আসাদুজ্জামান বিকু, ক্র্যাবের উপদেষ্টা ইকরামুল কবীর টিপু দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন।

বিদায়ী কমিটির সভাপতি মির্জা মেহেদী তমাল ও সাধারণ সম্পাদক মামুনূর রশীদ এ সময় গত এক বছরের বিভিন্ন বিষয় তুলে ধরেন।

নবনির্বাচিত কমিটির সভাপতি মো. কামরুজ্জামান খান ও সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম সামনের এক বছরের সম্ভব্য করণীয় বিষয় তুলে ধরে সকল সদস্যের কাছে সহযোগিতা কামনা করেছেন।

চ্যানেল আই অনলাইন সংবাদ সম্মেলনে নবনির্বাচিত কমিটির সদস্যরা. Channel i News - চ্যানেল আই নিউজ এসময় নবনির্বাচিত কমিটির সহ-সভাপতি শাহীন আবদুল বারী, যুগ্ম সাধারণ সম্পাদক দিপন দেওয়ান, অর্থ সম্পাদক হরলাল রায় সাগর, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম রাজী, দফতর সম্পাদক কামাল হোসেন তালুকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক নিহাল হাসনাইন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রকিবুল ইসলাম মানিক, প্রশিক্ষণ ও তথ্য প্রযুক্তি সম্পাদক ইসমাঈল হুসাইন ইমু,  আইন ও কল্যাণ সম্পাদক ওয়াসিম সিদ্দিকী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাহীন আলম, কার্যনিবাহী সদস্য আলী আজম, মো. আবু দাউদ খান ও শেখ কালিমউল্ল্যাহ দায়িত্ব গ্রহণ করেন।

বিষয়:দায়িত্ব গ্রহণ
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…