চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    [vc_row][vc_column][vc_video link="https://www.youtube.com/live/GvSQMcp7GDo?si=AFUi4hYFRyndxJNP" css=""][/vc_column][/vc_row]
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনায় ১ জনের মৃত্যু, শনাক্ত ১৯৮

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
5:55 অপরাহ্ন 10, আগস্ট 2022
- সেমি লিড, স্বাস্থ্য
A A
Advertisements

দেশে কোভিড-১৯ সংক্রমণের ৮৮২তম দিনে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক জনের মৃত্যু হয়েছে। করোনায় মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ৩০৯ জন। এইসময়ে নতুন করে শনাক্ত হয়েছেন আরও ১৯৮ জন। শনাক্তের হার পাঁচ দশমিক ০৯ শতাংশ।

এর আগে গত ২১ মে এবং তার ৯ দিন পর ৩০ মে আবার মৃত্যু দেখে বাংলাদেশ। গত ৫ আগস্ট দেশে সর্বোচ্চ ২৬৪ জন রোগী মারা যায়। গত ২৮ জুলাই সর্বোচ্চ শনাক্ত হয় ১৬ হাজার ২৩০ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবীরের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় (অ্যান্টিজেন টেস্টসহ) তিন হাজার ৮৮৮টি পরীক্ষায় ১৯৮ জন এই ভাইরাসে শনাক্ত হয়েছেন। এই সময়ে পরীক্ষার বিপরীতে শনাক্তের হার পাঁচ দশমিক ০৯ শতাংশ। তবে শুরু থেকে মোট পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩ দশমিক ৭০ শতাংশ।

সরকারি ব্যবস্থাপনায় এখন পর্যন্ত ৯৬ লাখ ৫৪ হাজার ১০১টি নমুনা পরীক্ষা করা হয়েছে, বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৫০ লাখ পাঁচ হাজার ১১৫টি নমুনা। অর্থাৎ মোট পরীক্ষা করা হয়েছে ১ কোটি ৪৬ লাখ ৫৯ হাজার ২৬৬টি নমুনা। এর মধ্যে শনাক্ত হয়েছে ২০ লাখ আট হাজার ৬৮ জন। তাদের মধ্যে ২৪ ঘণ্টায় ৩৮৬ জনসহ মোট ১৯ লাখ ৪৯ হাজার ৫৪০ জন সুস্থ হয়েছে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ০৯ শতাংশ।

মৃত্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ। মৃত একজন পুরুষ।তার বেসরকারি হাসপাতালে মৃত্যু হয়েছে। তিনি ষাটঊর্ধ্ব ছিলেন। মৃত ব্যক্তি ঢাকা বিভাগের।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী করোনাভাইরাসে এখন পর্যন্ত ৫৯ কোটি ১৫ লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৬৪ লাখ ৪২ হাজারের বেশি। তবে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৫৬ কোটি ৩৪ লাখের বেশি মানুষ।

ট্যাগ: করোনাকরোনাভাইরাসকোভিড-১৯
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বলিউডে নায়িকাদের অবস্থান নিয়ে বিস্ফোরক বিদ্যা

পরবর্তী

ব্যায়ামের সময় ‘হার্ট অ্যাটাক’, আইসিইউতে ভর্তি রাজু শ্রীবাস্তব

পরবর্তী

ব্যায়ামের সময় ‘হার্ট অ্যাটাক’, আইসিইউতে ভর্তি রাজু শ্রীবাস্তব

ওয়েস্ট ইন্ডিজ যাচ্ছেন সৌম্য-সাব্বির-রাকিবুল

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর মামলার রায় ঘোষণা ৫ ফেব্রুয়ারি

ফেব্রুয়ারি 1, 2026
ছবি: সংগৃহীত

ঋণখেলাপির দায়ে প্রার্থিতা বাতিল ব্যাংক ডাকাতদের জন্য সতর্কবার্তা: হাসনাত আবদুল্লাহ

ফেব্রুয়ারি 1, 2026
ছবি: সংগৃহীত

কর্মজীবী নারীদের নিয়ে ডা. শফিকুর রহমানের মন্তব্যে ছাত্রদলের বিক্ষোভ

ফেব্রুয়ারি 1, 2026
ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলায় কূটনৈতিক মিশন চালু করতে কারাকাসে পৌঁছেছেন মার্কিন দূত

ফেব্রুয়ারি 1, 2026

বড় মেয়ের বিয়ে দিলেন নাঈম-শাবনাজ

ফেব্রুয়ারি 1, 2026
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

Exit mobile version