বিশ্বে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ৫৯৩ জনের মৃত্যু হয়েছে। ভাইরাসটিতে নতুন করে শনাক্ত হয়েছে দুই লাখ ৮৭ হাজার ৪২৬ জন মানুষ।
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণ হয়েছে ফ্রান্সে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ৪৬ হাজার ৫৯৬ জন। আর দৈনিক প্রাণহানিতে শীর্ষে রয়েছে জাপান। ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ৩৫ হাজার ৪১৮ জন এবং মারা গেছেন ১০৫ জন।
এ নিয়ে বিশ্বজুড়ে মহামারির শুরু থেকে এ পর্যন্ত মৃত্যু বেড়ে ৬৫ লাখ ৪৯ হাজার ৮৪৭ জন এবং শনাক্ত হয়েছে ৬২ কোটি ৩১ লাখ ৯৬ হাজার ৬০১ জনে।
রোববার সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা যায়।
তাইওয়ানে একদিনে ভাইরাসটিতে সংক্রমিত হয়েছেন ৪৩ হাজার ৮৫ জন এবং মারা গেছেন ৪৮ জন।যুক্তরাষ্ট্রে ভাইরাসটিতে একদিনে মারা গেছেন ৬৩ জন এবং সংক্রমিত হয়েছেন ১০ হাজার ৮৪ জন। রাশিয়ায় একদিনে সংক্রমিত ৩৩ হাজার ১৮৬ জন এবং মারা গেছেন ১০৩ জন। একদিনে ফিলিপাইনে সংক্রমিত হয়েছেন ৩ হাজার ৮২২ এবং মারা গেছেন ৩৪ জন। গত ২৪ ঘণ্টায় ইতালিতে সংক্রমিত হয়েছেন ৩৩ হাজার ৬৮ জন এবং মারা গেছেন ৩৮ জন। ক
বিশ্বের অন্য দেশগুলোর গত ২৪ ঘণ্টায় অস্ট্রিয়ায় ১১ জনের মৃত্যু ও ১২ হাজার ২৭৪ জন সংক্রমিত, চিলিতে ২৪ জনের মৃত্যু ও ৩ হাজার ৬১৬ জন সংক্রমিত, অস্ট্রেলিয়ায় ১৪ জনের মৃত্যু এবং ৭৯ জন সংক্রমিত; পোলান্ডে ২৯ জনের মৃত্যু এবং ৩ হাজার ৫৬৮ জন সংক্রমিত হয়েছেন।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়।








