কক্সবাজার

শহীদ ওয়াসিমের মায়ের পাশে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ

শহীদ ওয়াসিমের মায়ের পাশে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, আলোচনা ও সমর্থন. Channel i News - চ্যানেল আই নিউজ

শহীদ ওয়াসিমের মায়ের পাশে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও অন্যান্য ব্যক্তিরা।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

কোটা সংস্কারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শুরুর প্রথম সাত শহীদের অন্যতম শহীদ ওয়াসিম আকরামের মায়ের সাথে সাক্ষাত করেন কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ।

বুধবার (১১ সেপ্টম্বর) সন্ধ্যা ৭টায় কক্সবাজারের পেকুয়া উপজেলা সদর ইউনিয়নের মেহেরনামা শহীদ ওয়াসিমের গ্রামের বাড়ীতে উপস্থিত পরিবারের সদস্যদের সাথে বিনিময় করে নগদ অর্থ সহায়তা প্রদান করেন সমন্বয় হাসনাত আবদুল্লাহ। এর আগে শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করেন সমন্বয়কের সাথে আসা ছাত্ররা।

এসময় সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ শহীদ ওয়াসিমের পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়ে বলেন, ওয়াসীমদের আত্মত্যাগের মাধ্যমে আজকের নতুন বাংলাদেশ পেয়েছি। বৈষম্যবিরোধী আন্দোলনে আমাদের পরিচয় ছিল ফ্যাসিস্টদের বিরুদ্ধে একটি আন্দোলন, বিজয়ের পরও আামাদের পরিচয় হবে আওয়ামী ফ্যাসিষ্টদের ১৭ বছরের ঝঞ্জাট নিধন ও রাষ্ট্র পুনঃগঠনে একই যাত্রী।

চট্টগ্রাম সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি বলেন, আমাদের এ বিপ্লব এখনো অব্যাহত, যতদিন স্বপ্নের বাংলাদেশ গঠন না হবে ততোদিন চলবে। এবং প্রজন্ম থেকে প্রজন্ম এ বিপ্লব রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কারে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।

এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি,আকিল,মোহাম্মদ বেলাল,মুজিবুল হক, মোহাম্মদ সাকিব, পেকুয়া উপজেলা ছাত্র প্রতিনিধি হিরন সরওয়ার, মোহাম্মদ জিহাদসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

বিষয়:কোটা সংস্কার আন্দোলনবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনশহীদহাসনাত আবদুল্লাহ
প্রতিবেদক

সরওয়ার আজম মানিক

স�?টাফ করেসপন�?ডেন�?ট, চ�?যানেল আই নিউজ, কক�?সবাজার।

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…