Advertisements
বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন জাতীয় ঐকমত্য কমিশন ঐক্যের বদলে অনৈক্যের সুপারিশ করেছে। সচিবালয়ে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের সাথে বৈঠকের পর সাংবাদিকদের বলেন বিএনপির সাথে আলোচনা না করে ঐকমত্য কমিশন প্রধান উপদেষ্টার কাছে অনেক সুপারিশ জমা দিয়েছে-যেগুলোর সাথে একমত নয় বিএনপি। স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন জাতীয় নির্বাচনের দিন হতে হবে গণভোট।









