চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/AprmPSB8ZdA?si=2EQ6p1yXPemj_VEJ
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শুরু হচ্ছে ‘ডন থ্রি’র শুটিং

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৫২ অপরাহ্ন ০৩, ফেব্রুয়ারি ২০২৪
বিনোদন
A A

অবশেষে আসছে বলিউডের কাঙ্ক্ষিত সিক্যুয়েল ‘ডন থ্রি’। গেল বছরের আগস্টে আসন্ন ছবিটির টিজার প্রকাশ্যে আনার পাশাপাশি ছবি নির্মাণের ঘোষণা দিয়েছিলেন ছবির পরিচালক ফারহান আখতার। এবার জানা গেল, শিগগিরই শুরু হতে যাচ্ছে ‘ডন থ্রি’র শুটিং।

সম্প্রতি ফিল্ম ইন্ডাস্ট্রির একটি সূত্র বলিউড হাঙ্গামাকে জানিয়েছে, বর্তমানে ছবিটি কাস্টিং পর্যায়ে রয়েছে। আগামী মাস থেকে এর প্রি-প্রোডাকশনের কাজ শুরু হবে এবং সব কিছু ঠিক থাকলে আগামী আগস্ট মাস থেকেই এর শুটিং শুরু করবেন নির্মাতা।

সেই সাথে জানা গেছে, ‘ডন’র প্রথম দুই কিস্তিতে যেমন আশ্চর্যজনক টুইস্ট ছিল। একইভাবে ‘ডন থ্রি’-তেও দর্শকদের জন্য কিছু চমক থাকবে। এছাড়াও ছবিটির নারী চরিত্র নিয়েও চমক থাকবে বলে জানা যাচ্ছে।

এদিকে ইতোপূর্বেই ঘোষণা এসেছে ‘ডন’র প্রথম দুই কিস্তিতে ‘ডন’ হিসেবে যিনি পরিচিত, প্রতিষ্ঠিত ছিলেন সেই শাহরুখ খান থাকছেন না এর তৃতীয় কিস্তিতে। নতুন করে এই চরিত্রে যোগ দিয়েছেন রণবীর সিং। যার দেখা মিলেছে ‘ডন থ্রি’র টিজারে।

শুরুতে ‘ডন’ চরিত্রে শাহরুখকে না পেয়ে ভক্তরা বেশ হতাশ হয়েছিলেন। তবে রণবীরের লুক দেখে অনেকেই মনে করছেন ‘ডন’ চরিত্রটির প্রতি অবিচার করবেন না রণবীর।

২০০৬ সালে মুক্তি পায় ‘ডন’। এর ৫ বছর পরে মুক্তি পায় ‘ডন-টু’। দুটিতেই কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন শাহরুখ খান। ২০২৫ সালে মুক্তি পাবে ‘ডন থ্রি’।

Reneta

সূত্র: বলিউড হাঙ্গামা 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডন থ্রিফারহান আখতাররণবীর সিং
শেয়ারTweetPin

সর্বশেষ

বায়ার্নের প্রতিশোধ, নাকি রিয়ালের প্রত্যাবর্তন

এপ্রিল ১৫, ২০২৬

টাইটানিক ডুবার শেষ ৬.৩ সেকেন্ড নিয়ে নতুন রহস্য উন্মোচন

এপ্রিল ১৫, ২০২৬

অন্তর্বর্তী সরকারের সময় মবকে প্রশ্রয় দেওয়া হয়েছিল: জাহেদ উর রহমান

এপ্রিল ১৫, ২০২৬

বনানীতে ১১ তলা ভবনে আগুন: দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

এপ্রিল ১৫, ২০২৬

উন্নয়ন সহযোগীদের কাছে ২ বিলিয়ন ডলার সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

এপ্রিল ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT