বাংলাদেশ

সমাজকল্যাণ সচিবকে বাধ্যতামূলক অবসর

সমাজকল্যাণ সচিবের পোর্ট্রেট ছবি, পেশাদার চেহারা. Channel i News - চ্যানেল আই নিউজ

সমাজকল্যাণ সচিবের একটি পোর্ট্রেট ছবি, পেশাদার পোশাক পরা, অফিসিয়াল পরিবেশে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. ইসমাইল হোসেনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। মঙ্গলবার (২২ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. ইসমাইল হোসেনের চাকরিকাল ২৫ বছর পূর্ণ হয়েছে এবং সরকার জনস্বার্থে তাকে সরকারি চাকরি থেকে অবসর দেওয়া প্রয়োজন বলে বিবেচনা করে।

তাই ‘সরকারি চাকরি আইন, ২০১৮’ এর ৪৫ ধারার ক্ষমতাবলে তাকে সরকারি চাকরি থেকে অবসর দেওয়া হলো। তিনি বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধাদি পাবেন।

উল্লেখ্য, ইসমাইল হোসেন এর আগে খাদ্য মন্ত্রণালয়ের সচিব ছিলেন। গত ৩০ সেপ্টেম্বর তাকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব হিসেবে বদলি করা হয়।

বিষয়:অবসরবাধ্যতামূলক অবসরসমাজকল্যাণ মন্ত্রণালয়
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…