ফুটবল

কমিউনিটি শিল্ড জিতে ‘মানসিক চাপ’ কাটিয়েছে আর্সেনাল

আর্সেনাল ফুটবল দল কমিউনিটি শিল্ড জিতে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আর্সেনাল ফুটবল দল কমিউনিটি শিল্ড জিতে মাঠে আনন্দিতভাবে উদযাপন করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

গত মৌসুমের ‘ট্রেবলজয়ী’ ম্যানচেস্টার সিটিকে টাইব্রেকারে হারিয়ে মৌসুমের সূচনাসূচক ট্রফি এফএ কমিউনিটি শিল্ড জিতেছে আর্সেনাল। আগের মৌসুমের শেষ দিকে এসে ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপা হাতছাড়া হওয়ার হতাশা কাটাতে গানারদের এমন জয় দরকার ছিল। মানসিকভাবে আত্মবিশ্বাসী হয়ে উঠতে সহাক হবে বলে মনে করছেন আর্সেনাল গোলরক্ষক অ্যারন র‌্যামসডেল। 

লন্ডনের বিখ্যাত ওয়েম্বলি স্টেডিয়ামে পেনাল্টি শুট আউটে গড়ানো ম্যাচে পেপ গার্দিওলার ম্যানসিটিকে ৪-১ ব্যবধানে হারায় মিকেল আর্তেতার দল। নির্ধারিত সময় শেষে ১-১ গোলে সমতায় থাকলে ম্যাচ টাইব্রেকারে গড়ায়। ১১৫ বছরের পুরোনো কমিউনিটি শিল্ডে নির্ধারিত ৯০ মিনিটের পর অতিরিক্ত ৩০ মিনিট খেলা হয় না। সমতায় থাকলে ম্যাচ সরাসরি চলে যায় টাইব্রেকারে।

ম্যাচ শেষে র‌্যামসডেল বলেন, ‘আমাদের জন্য এটা দারুণ এক ব্যাপার। এই জয়কে আমরা নতুন মৌসুমের সঙ্গী করতে চাই। এখানে আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ম্যানসিটির মতো দলের বিপক্ষে জয় পাওয়া। আমি এখনই বলতে পারছি না, এই মৌসুমটি আমাদের কেমন হবে। তবে মানসিক চাপ কাটিয়ে উঠতে পেরেছি। আমরা এখন এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুত।’

প্রিমিয়ার লিগ ও এফএ কাপের চ্যাম্পিয়নদের মধ্যে মূলত হয়ে থাকে কমিউনিটি শিল্ডের লড়াই। গত মৌসুমে ম্যানচেস্টার সিটি দুটি টুর্নামেন্টেরই শিরোপা জেতায় খেলার সুযোগ পায় প্রিমিয়ার লিগের রানার্সআপ আর্সেনাল।

ম্যানচেস্টার সিটি সবশেষ ২০১৯ সালে জিতেছিল এই শিরোপা। গতবার ফাইনালে তারা লিভারপুলের কাছে হেরেছিল ৩-১ গোলে। অন্যদিকে, ২০২০ সালের পর এই মুকুট ফিরে পেল আর্সেনাল। সব মিলিয়ে গানারদের শোকেসে শিল্ডের সংখ্যা দাঁড়াল ১৭টি।

বিষয়:আর্তেতাআর্সেনালকমিউনিটি শিল্ডগার্দিওলাম্যানসিটিলিড স্পোর্টস
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…