অন্যান্য খেলা

দর্শকের সাথে ধাক্কা খেয়ে হাসপাতালে কমনওয়েলথের সাইক্লিস্ট

কমনওয়েলথের সাইক্লিস্টের ধাক্কায় হাসপাতালে আহত একজন।. Channel i News - চ্যানেল আই নিউজ

কমনওয়েলথ গেমসের সাইক্লিস্টের ধাক্কায় একজন আহত হন, হাসপাতালে চিকিৎসা নেওয়া হচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

দর্শকের সাথে ধাক্কা খেয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ইংলিশ সাইক্লিস্ট ম্যাট ওয়ালস। রোববার কমনওয়েলথ গেমসের সাইক্লিং ইভেন্ট চলাকালে এ দুর্ঘটনাটি ঘটে। ঘটনায় ম্যাট ছাড়াও আহত বেশ কয়েকজন দর্শক আহত হয়েছেন।

রেস চলাকালে পড়ে যাওয়া দুটি সাইকেলকে এড়িয়ে যেতে সীমানার একদম কাছ দিয়ে সাইকেল চালান ম্যাট। এমন সময়ে নিয়ন্ত্রণ হারিয়ে সীমানার বাইরে চলে যান অলিম্পিকজয়ী এ সাইক্লিস্ট। এসময় বেশ কয়েকজন দর্শকের সাথে ধাক্কা লাগে তার।

দুর্ঘটনার পরপরই অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ম্যাটকে। হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাকে বেশকিছু পরীক্ষা দিয়েছেন ডাক্তাররা। ইংল্যান্ডের এক মুখপাত্র জানিয়েছেন, ওয়েলসের জ্ঞান আছে এবং সে এখন কথাও বলতে পারছে।

বিষয়:কমনওয়েলথ গেমসলিড স্পোর্টসসাইক্লিং
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…