বিনোদন

আমরা আপনাকে সংসদে দেখতে চাই, জারার নির্বাচন নিয়ে তাসরিফ

দুটি তরুণ যুবক ও যুবতীর হাস্যোজ্জ্বল ছবি, প্রকৃতি ও শহর পটভূমিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রাকৃতিক পরিবেশে হাস্যোজ্জ্বল তরুণ যুবক ও যুবতীর ছবি, চ্যানেল আই অনলাইন সংবাদ পোর্টালের জন্য উপযুক্ত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা। আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে এনসিপির হয়ে ঢাকা-৯ আসনে লড়ার কথা ছিল তার। কিন্তু গত শনিবার রাতে নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেয়ার ঘোষণা দেন।

জারার পদত্যাগের ঘোষণায় রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। এনসিপি থেকে তার পদত্যাগ এবং নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হওয়া নিয়ে দেয়া জারা পোস্টটি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়া পোস্ট দিয়ে সংগীতশিল্পী ও কনটেন্ট ক্রিয়েটর তাসরিফ খান।

ক্যাপশনে তাসরিফ লিখেছেন, ঢাকা-৯ আসনে আপনি আসেন বা বাংলাদেশের যে আসনেই আপনি আসেন না কেন, আমরা আপনাকে সংসদে চাই। সংসদে কিছু মানুষ আমরা চাই, যারা নিজের বা নিজের দলের রাজনীতির বাইরে গিয়েও মানুষের জন্য, মানুষের অধিকার, ন্যায্য হিস্যা এবং ইনসাফ আদায়ের জন্য লড়াই জারি রাখবে।

তাসরিফ আরও বলেন, রাজনীতির মারপ্যাঁচ আমি বুঝি না। বুঝতে চাইও না। আমি বাংলাদেশ বুঝি আর বাংলাদেশের ভালোর জন্য যে বা যারা কাজ করবে তাদের জন্য আমি রাস্তায় নেমে কামলা খাটতে রাজি আছি। সেটা তাসনিম জারা হোক, তারেক রহমান হোক, আন্দালিব রহমান পার্থ হোক, নাহিদ, হাসনাত, আসিফ হোক কিংবা জামায়াতের যে কেউ হোক।

তিনি আরও লেখেন, বিশ্বাস করেন, বাংলাদেশের ভালোর জন্য যে বা যারা কাজ করবে আমরা গোটা তরুণ সমাজ তাঁদের পাশে থেকে সাহায্য করব ইনশাল্লাহ।

ওই পোস্টে তাসরিফ আরও লেখেন, একটা অনুরোধ আপনাদের কাছে। আপনারা হাদী হত্যার বিচার আদায়ের জন্য আল্লাহর ওয়াস্তে সরব থাইকেন। হাদী মানুষটা আমাদের জনতার আপামর অধিকার, হিস্যা আর ইনসাফ আদায়ের জন্য সংগ্রাম করে যাচ্ছিলেন। অন্তত তার মৃত্যুর পরে হলেও যেন সে ইনসাফটা পায় সেটা নিশ্চিত করার লড়াই আমরা করে যাবো ইনশাআল্লাহ।

বিষয়:ডা. তাসনিম জারাঢাকা-৯তাসরিফ খানলিড বিনোদনস্বতন্ত্র প্রার্থী
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…