শিক্ষা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ক্লাস শুরু ২৭ অক্টোবর

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রধান প্রবেশদ্বার. Channel i News - চ্যানেল আই নিউজ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রবেশদ্বার, যেখানে বিশ্ববিদ্যালয়ের টাওয়ার ও গেট দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) স্নাতক ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে আগামীকাল রোববার (২৭ অক্টোবর)। এখনও সাধারণ ১ হাজার ৩০টি আসনের মধ্যে ৬৫টি এবং কোটার ৫৬টি আসনের মধ্যে ২৫টি মোট ৯০টি আসন ফাঁকা রয়েছে।

শনিবার (২৬ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন ভর্তি পরীক্ষার টেকনিক্যাল কমিটির প্রধান ড. মো. সাইফুর রহমান।

ড. মো. সাইফুর রহমান বলেন, সাধারণ ১ হাজার ৩০টি আসনের মধ্যে ৬৫টি এবং কোটায় আমরা এবার ৫৬টি আসনের বরাদ্দ দিয়েছিলাম। সেখান থেকে ২৫টি আসন ফাঁকা রয়েছে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ মজিবুর রহমান মজুমদার বলেন, সকল বিভাগই একযোগে ক্লাস শুরু করবে এবং তাদের স্ব স্ব উদ্দীপনায় ওরিয়েন্টেশন প্রোগ্রাম সম্পন্ন করবে। এছাড়া আসন খালি থাকা সাপেক্ষে মাইগ্রেশন চালু থাকবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে গত ২৭ এপ্রিল।

এছাড়া, বি ইউনিটের ভর্তি পরীক্ষা গত  ৪ মে এবং  সি ইউনিটের ভর্তি পরীক্ষা ১১ মে অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি, গত ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত চলেছে চূড়ান্ত ভর্তি কার্যক্রম।

বিষয়:আগামীকালকুমিল্লা বিশ্ববিদ্যালয়ক্লাস শুরুপ্রথম বর্ষ
প্রতিবেদক

সৌরভ সিদ্দিকী

বাংলাদেশ ও বিশ্বের গুরুত্বপূর্ণ খবর, মানুষের গল্প এবং যাচাইকৃত তথ্য পাঠকের কাছে পৌঁছে দেয় চ্যানেল আই অনলাইন।

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…