কুমিল্লা-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর সরকারের গণসংযোগ

জাহাঙ্গীর সরকারকে শুভেচ্ছা জানাচ্ছেন সমর্থকরা, কুমিল্লা-৩ আসনের নির্বাচনী প্রচার. Channel i News – চ্যানেল আই নিউজ
কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের স্বতন্ত্র প্রার্থী, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব জাহাঙ্গীর আলম সরকার ঈগল মার্কা নিয়ে গণসংযোগে নেমেছেন।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকালে নির্বাচনী জনসংযোগে নামেন। নিজ গ্রাম ব্রাহ্মণ চাপিতলায় সংক্ষিপ্ত সভা শেষে নেতাকর্মীদের নিয়ে রামচন্দ্রপুর বাজারে এসে দোকানদার ও ভোটারদের সাথে কুশল বিনিময় করেন এবং কোলাকুলি করে দোয়া প্রার্থনা করেন।
তিনি পরে বিষ্ণুপুর বাজারে নেতাকর্মীদেরকে নিয়ে মিছিলসহ প্রদক্ষিণ করে পীর কাশিমপুর, আকবপুর, আন্দিকুট শ্রীকাইলসহ আরও কয়েকটি স্থানে গণসংযোগ করেন।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…







