জনপদ

নরসিংদীতে সংঘাত বন্ধে হবে কম্বিং অপারেশন: স্বরাষ্ট্র উপদেষ্টা

নরসিংদীতে পুলিশ ও স্বরাষ্ট্র উপদেষ্টাদের বৈঠক।. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

নরসিংদীর রায়পুরার চরাঞ্চলে সংঘাত বন্ধে কম্বিং অপারেশন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব:) মো.জাহাঙ্গীর আলম চৌধুরী।

বুধবার (১০ ডিসেম্বর) সকালে নরসিংদী পুলিশ লাইনস্ পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নরসিংদীর রায়পুরা উপজেলা সবচেয়ে বড় সমস্যা, এখানে সন্ত্রাসীর আড্ডা অনেক বেশি, অনেক হাতিয়ার আছে। সেনাবাহিনী, পুলিশ, র‌্যাব সবাইকে নিয়ে একটি কম্বিং অপারেশন করা হবে। ইতোমধ্যে অনেক অস্ত্র উদ্ধার করা হয়েছে। তারা এখন টেঁটা থেকে হাতিয়ারে চলে গেছে। তাই যত তাড়াতাড়ি সম্ভব কম্বিং অপারেশন করে সন্ত্রাসীদের আইনের আওতায় নিয়ে আসা হবে।

এসময় তিনি পুলিশ লাইন্সে বৃক্ষরোপণ করে পুলিশ লাইনস্ হাসপাতাল, রেশন স্টোর, পুলিশের রান্না ঘর, খাবার মান, খেলার মাঠ, পুকুর ও পুলিশের প্রশিক্ষণসহ পুলিশ লাইন্সে বিভিন্ন স্থান পরিদর্শন করে সন্তুষ্টি প্রকাশ করেন।

পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন, নরসিংদী পুলিশ সুপার আব্দুল্লাহ্-আল-ফারুক, অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহ, সুজন চন্দ্র সরকার, মো. আনোয়ার হোসেনসহ জেলা পুলিশের কর্মকর্তাবৃন্দ।

বিষয়:উপদেষ্টাস্বরাষ্ট্র উপদেষ্টা
প্রতিবেদক

সুমন রায়

প্রতিনিধি, নরসিংদী

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…