ক্রিকেট

শ্রীলঙ্কার ব্যাটিং ব্যর্থতায় সুবিধাজনক অবস্থানে পাকিস্তান

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে ব্যাটিং ও ফিল্ডিং করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রিকেট ম্যাচে বাংলাদেশ দলের খেলোয়াড়রা ব্যাটিং ও ফিল্ডিং করছে, দর্শকরা মাঠে উপভোগ করছে. Channel i News – চ্যানেল আই নিউজ

কলম্বোতে দুই ম্যাচ টেস্ট সিরিজের শেষটিতে ব্যাটারদের ব্যর্থতায় প্রথম ইনিংসে বড় সংগ্রহ পায়নি শ্রীলঙ্কা। স্বাগতিকরা ১৬৬ রানে অলআউট হয়েছে। প্রথমদিন শেষে পাকিস্তানের সংগ্রহ ২ উইকেটে ১৪৫ রান। লঙ্কানদের চেয়ে সফরকারীরা মাত্র ২১ রানে পিছিয়ে আছে, হাতে ৮ উইকেট।

সোমবার টসে জিতে ব্যাটিংয়ে নামা লঙ্কানরা ৩৬ রানে ৪ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে। শান মাসুদের থ্রোয়ে রান আউট হয়ে ফেরেন নিশান মাদুশাঙ্কা। এরপর শাহিন শাহ আফ্রিদির বলে বদলি ফিল্ডার মোহাম্মদ রিজওয়ানের তালুবন্দি হন কুশল মেন্ডিস।

অ্যাঞ্জেলো ম্যাথুজের উইকেট নেন নাসিম শাহ। ১৭ রান করা লঙ্কান অধিনায়ক দিমুথ করুণারত্নেকে করেন বোল্ড।

পঞ্চম উইকেটে ৮৫ রান যোগ করে প্রতিরোধের চেষ্টা করেন দিনেশ চান্দিমাল ও ধনঞ্জয়া ডি সিলভা। চার বাউন্ডারিতে ৩৪ রান করা চান্দিমালের ক্যাচ নেন ইমাম-উল-হক। এরপর আবারো শ্রীলঙ্কার ইনিংসে নামে ধস। ৪৫ রান যোগ করতে তারা শেষ ৬ উইকেট খুইয়ে বসে।

ফিফটি পাওয়া ধনঞ্জয়া ৬৮ বলে ৯ চার ও এক ছক্কায় ৫৭ রান করেন। আট নম্বরে নামা রমেশ মেন্ডিস ৩ চারে করেন ২৭ রান।

স্বাগতিক ইনিংসে ধস নামানোয় ভূমিকা রাখা ডানহাতি আবরার আহমেদ ৬৯ রান খরচায় পান ৪ উইকেট। নাসিম দুটি ও শাহিন আফ্রিদি পান একটি উইকেট।

দলীয় ১৩ রানে প্রথম উইকেট হারায় পাকিস্তান। আসিথা ফের্নান্দোর বলে গালিতে ক্যাচ দেন ইমাম।

আক্রমণাত্মক ব্যাটিং করে দ্বিতীয় উইকেটে ১০৮ রানের জুটি গড়েন ওপেনার আসাদ শফিক ও শান মাসুদ। আসিথার দ্বিতীয় শিকার হন ৪৭ বলে ৪টি চার ও এক ছক্কায় ৫১ রানের ইনিংস খেলা মাসুদ, ভাঙে জুটি।

অধিনায়ক বাবর আজমকে নিয়ে দিনের বাকিটা নিরাপদে পার করেন ফিফটি পাওয়া শফিক। পাকিস্তানি ওপেনার ৯৯ বলে ৭ চার ও ২ ছক্কায় ৭৪ রানে অপরাজিত আছেন। বাবর ৮ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করবেন।

বিষয়:কলম্বোপাকিস্তানশ্রীলঙ্কাশ্রীলঙ্কা-পাকিস্তান টেস্ট
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…