চট্টগ্রাম বন্দরে দুই বিদেশি জাহাজের সংঘর্ষ

চট্টগ্রাম বন্দরে দুই বিদেশি জাহাজের মধ্যে সংঘর্ষের দৃশ্য, একটি জাহাজ অন্যটির সাথে ধাক্কা খাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরের স্থানীয় জলসীমায় দুটি বিদেশি জাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
সংঘর্ষে জড়ানো জাহাজ দুটি হলো- মোটর ট্যাংকার ‘সী স্পাইক’ (SEA SPIKE)ও বাল্ক ক্যারিয়ার ‘সান শাইন’ (SUN SHINE)।
চট্টগ্রাম বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিম বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয় জলসীমায় জাহাজ দুটির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পরপরই উদ্ধার ও সহায়তা কার্যক্রম শুরু করা হয়েছে।
তিনি জানান, বন্দরের টাগবোটের পাশাপাশি বাংলাদেশ নৌবাহিনী ও কোস্টগার্ডের সদস্যরা উদ্ধার কার্যক্রমে নিয়োজিত রয়েছেন। তবে সংঘর্ষের পর জাহাজ দুটির সুনির্দিষ্ট অবস্থান, ক্ষয়ক্ষতির পরিমাণ কিংবা জাহাজ দুটির বর্তমান অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত হওয়ার খবরও নিশ্চিত হওয়া যায়নি।
বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। জাহাজ দুটির অবস্থা ও সম্ভাব্য ক্ষয়ক্ষতি সম্পর্কে পরবর্তীতে বিস্তারিত তথ্য জানানো হবে।







