খুলনা

ধর্ষণ মামলায় পিবিআই পরিদর্শক মাসুদ কারাগারে

ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ভবনের ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ভবনের প্রবেশদ্বার ও সাইনবোর্ড।. Channel i News – চ্যানেল আই নিউজ

খুলনায় ক‌লেজ ছাত্রী ধর্ষণ মামলার আসা‌মি পি‌বিআই প‌রিদর্শক মঞ্জুর হাসান মাসু‌দকে কারাগা‌রে পা‌ঠি‌য়ে‌ছেন আদালত। খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব‌্যুনা‌ল-১ এর বিচারক মোসা. দিলরুবা সুলতানা তা‌কে কারাগারে পাঠা‌নোর নি‌র্দেশ দেন।

বুধবার ৮ জুন সকালে ইন্সপেক্টর মাসুদ আদাল‌তে হাজির হয়ে জা‌মিন আবেদন কর‌লে তা নামঞ্জুর করা হয়। ওই আদাল‌তের রাষ্ট্রপ‌ক্ষের আইনজীবী অ‌লোকা নন্দ দাস এ তথ্য নি‌শ্চিত ক‌রে‌ছেন।

পিবিআই ইন্সপেক্টর মাসুদ গত ২৬ মে উচ্চ আদালত থে‌কে এ মামলায় দুই সপ্তাহের অন্তবর্তী জা‌মিন লাভ ক‌রেন। বুধবার উচ্চ আদাল‌তের জা‌মি‌ন মেয়াদের শেষ দিন ছিল। নিম্ন আদাল‌তে আত্মসমর্পণ ক‌রে জা‌মি‌নের আবেদন কর‌লে তা নামঞ্জুর ক‌রে তাকে কারাগা‌রে পাঠা‌নো হয়।

গত ১৫ মে এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে পিবিআই ইন্সপেক্টর মঞ্জুরুল আহসান মাসুদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটে খুলনা মহানগরীর ছোট মির্জাপুরস্থ একটি বেসরকারি প্রতিষ্ঠানে। ঐদিন দুপুরে কলেজ পড়ুয়া ছাত্রীকে সেখানে নিয়ে ধর্ষণ করে মাসুদ।

এ ঘটনার পর পুলিশ জানিয়েছিল, কলেজছাত্রী ওই মেয়েটি পিবিআই ইন্সপেক্টর মাসুদের কাছে মোবাইল বা ফেসবুকে ছবি সংক্রান্ত বিষয়ে ৫ দিন আগে আসে। এ সুযোগে তাকে সহযোগিতা করার কথা বলে ১৫ মে দুপুরসাড়ে বারোটার দিকে ছোট মির্জাপুরের কাগজী হাউজের ওই অফিসে নিয়ে যায় মাসুদ।

 

বিষয়:আদালতকলেজ ছাত্রী ধর্ষণকারাগার
প্রতিবেদক

দানিয়েল সুজিত বোস

বাংলাদেশ ও বিশ্বের গুরুত্বপূর্ণ খবর, মানুষের গল্প এবং যাচাইকৃত তথ্য পাঠকের কাছে পৌঁছে দেয় চ্যানেল আই অনলাইন।

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…