জনপদ

টাঙ্গাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত

টাঙ্গাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত ও নিহতের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলে একটি মোটরসাইকেল দুর্ঘটনায় আহত ও নিহতের ছবি, দুর্ঘটনার স্থান ও পরিস্থিতি দেখানো হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

টাঙ্গাইলের ভূঞাপুর এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় শাহরুখ আকন্দ নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও দুই কলেজ ছাত্র।

শুক্রবার (৬ ডিসেম্বর) সকাল ৯টার দিকে বঙ্গবন্ধু সেতু সংযোগ সড়কের ভূঞাপুরের গোবিন্দাসী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহরুখ আকন্দ বঙ্গবন্ধু সেনানিবাস কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী ও ঘাটাইলের পাঁচটিকড়ি গ্রামের আলী মাহমুদ আকন্দের ছেলে। এই ঘটনায় আহতরা হলেন, একই কলেজের শিক্ষার্থী ও ভূঞাপুর পৌর এলাকার বীরহাটি গ্রামের আনোয়ার চকদারের ছেলে লিমন চকদার এবং ধুবিলিয়া গ্রামের রশিদ শেখের ছেলে রবিন।

পুলিশ জানায়, বঙ্গবন্ধু সেনানিবাসের দ্বাদশ শ্রেণীর ওই তিন শিক্ষার্থী ভূঞাপুর থেকে মোটরসাইকেলে করে কলেজে যাচ্ছিলেন। সকাল ৯টার দিকে বঙ্গবন্ধু সংযোগ সড়কের গোবিন্দাসী এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা তিন আরোহীর সড়কের মাঝে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার হাসপাতালে নেয়ার পথে শাহরুখের মৃত্যু হয়। গুরুতর আহত দুইজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক ও স্বজনরা।

বিষয়:কলেজ ছাত্রটাঙ্গাইলনিহতমোটরসাইকেল দুর্ঘটনা
প্রতিবেদক

সোহেল তালুকদার

টাঙ্গাইল প্রতিনিধি

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…