বিনোদন

৯ জুন রাজধানীতে তারকায় ভরপুর কনসার্ট

কোক স্টুডিও বাংলার আয়োজনে আর্মি স্টেডিয়ামে তারকা সমৃদ্ধ কনসার্ট

৯ জুন রাজধানীতে তারকায় ভরপুর কনসার্টের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

কনসার্টে বিভিন্ন শিল্পী পারফর্ম করছেন, দর্শকরা উপভোগ করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

চলতি বছরে বাংলায় সবচেয়ে বড় ও তারকা সমৃদ্ধ কনসার্ট বসতে যাচ্ছে রাজধানী শহরে। আসছে বৃহস্পতিবার (৯ জুন) আর্মি স্টেডিয়ামে বিকাল থেকে রাত পর্যন্ত এই কনসার্টটি আয়োজন করছে কোক স্টুডিও বাংলা।

বিশ্বকাপের ট্রফি ট্যুর উপলক্ষে ৯ জুন এ কনসার্টের আয়োজন করা হচ্ছে বলে জানান আয়োজক-সংশ্লিষ্ট প্রতিষ্ঠান গ্রে ঢাকার ব্যবস্থাপনা পরিচালক গাউসুল আলম শাওন। তিনি বলেন, এই কনসার্ট উপভোগ ছাড়াও দর্শক শ্রোতারা ফিফা অরিজিনাল ট্রফির সঙ্গে ছবিও তুলতে পারবেন।

তারকা সমৃদ্ধ কনসার্টটি নিয়ে আয়োজকরা জানান, ৯ জুন বিকেল ৪টা থেকে কোক স্টুডিও বাংলা কনসার্টটি চলবে রাত সাড়ে ৯টা থেকে ১০টা পর্যন্ত।

কারা গাইবেন? এ বিষয়ে শাওন চ্যানেল আই অনলাইনকে জানান, চূড়ান্ত হয়েছেন নগরবাউল জেমস, ওয়ারফেজ, নেমেসিস, লালন সহ কোক স্টুডি বাংলার অর্ণব, রিপন, অনিমেষ রায়, পান্থ কানাই, মিজান, মমতাজ, ঋতুরাজ ও নন্দিতা। মানে কোক স্টুডিও বাংলা থেকে ইতোমধ্যে যাদের পারফর্ম দর্শক দেখেছেন, তারা সবাই কনসার্টে উপস্থিত থাকবেন।

ইতোমধ্যে শিল্পীরা প্রতিদিন রিহার্সেল করছেন বলেও জানান গাউসুল আলম শাওন। তিনি বলেন, কনসার্ট সামনে রেখে আমাদের শিল্পীরা রিহার্সেলে অংশ নিচ্ছেন। দারুণ একটি কনসার্ট উপহার দিতে কোনো কমতি রাখা হচ্ছে না। তবে আমরা বৃষ্টি নিয়ে একটু সন্দিহান।

যেভাবে পাওয়া যাবে কোক স্টুডিও বাংলা কনসার্ট এর টিকেট-
কোক স্টুডিও বাংলার এ কনসার্ট উপভোগ করতে হলে প্রথমেই রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের জন্য ফিফা স্পেশাল কোকা-কোলার লেবেল খুলে কিউআর কোড স্ক্যান করতে হবে। কোকা-কোলার ৪০০, ৫০০, ৬০০ মিলির যেকোনো ৩টি বোতলের ক্যাপের নিচের ৩টি ইউনিক কোড দিতে হবে রেজিস্ট্রেশনের সময়। তাহলেই সম্পন্ন হবে রেজিস্ট্রেশনের প্রক্রিয়া। পেয়ে যাবেন স্পেশাল পাস।

বিষয়:অনিমেষ রায়অর্ণবঋতুরাজওয়ারফেজজেমসনগরবাউল
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…