এবারের ছেলেদের সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ হবে আগস্টে, নেপালে। পাকিস্তানকে নিয়ে আসরের সূচি প্রকাশ করেছিল সংস্থাটি। পরে নিজেদের প্রত্যাহার করে নিয়েছে পাকিস্তান। তাদের ছাড়া নতুন সূচি দিয়েছে সাফ।
আগস্টের ১৮ তারিখে স্বাগতিক নেপাল ও শ্রীলঙ্কার খেলা দিয়ে আসর গড়াবে। ২৮ আগস্ট ফাইনাল দিয়ে পর্দা নামবে। গ্রুপ ‘এ’ ও ‘বি’তে ভাগ হয়ে ৬ দেশ অংশ নেবে।
গ্রুপ ‘এ’তে আছে স্বাগতিক নেপাল, বাংলাদেশ ও শ্রীলঙ্কা। ‘বি’ গ্রুপে ভারত, মালদ্বীপ ও ভুটান।
বাংলাদেশ গ্রুপপর্বের দুটি ম্যাচ খেলবে ২০ ও ২২ আগস্ট। ২০ আগস্ট লড়বে শ্রীলঙ্কার বিপক্ষে এবং ২২ আগস্ট স্বাগতিক নেপালের বিপক্ষে। খেলা দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে। ২৫ ও ২৬ আগস্ট দুই গ্রুপের সেরা চার দল সেমিফাইনাল খেলবে।









