জনপদ

ইউপি নির্বাচনে ভোট গণনা নিয়ে সংঘর্ষ, গুলিতে বৃদ্ধ নিহত

দীঘিনালা, চট্টগ্রাম, বাংলাদেশে এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রামের দীঘিনালা এলাকায় এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান ভবনের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

দিনাজপুরের বিরল উপ‌জেলার আজিমপুর ইউনিয়ন প‌রিষদ নির্বাচ‌নের ফলাফল ঘোষণা‌কে কেন্দ্র করে স‌হিংসতায় পু‌লি‌শের ছোঁড়া গু‌লি‌তে এক বৃদ্ধ নিহত হ‌য়ে‌ছেন। এছাড়াও আহত হয়েছেন পুলিশ সদস্যসহ অন্তত ১২ জন।

রোববার ২৮ এপ্রিল রাত সাড়ে ৮টার দিকে বিরল উপজেলার সিঙ্গুল হামিদ-হামিদা উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রে এ সহিংসতা হয়।

নিহত ব্য‌ক্তি সিঙ্গুল ডাঙ্গাপাড়া গ্রা‌মেরর মাবুদ ব‌ক্সের ছে‌লে মোহাম্মদ আলী কাচুয়া (৭০)। তি‌নি নির্বাচ‌নে বিজয়ী টিউবও‌য়েল প্রতী‌কের প্রার্থীর জোবায়দুর রহমা‌নের চাচা।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করলে পুলিশের পাশাপাশি বিজিবিও মোতায়েন করা হয়। এছাড়া ঘটনার তদন্তে কমিটিও গঠন করা হয়েছে।

বিষয়:ইউনিয়ন নির্বাচনদিনাজপুরদিনাজপুরের বিরল
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…