বিনোদন

‘হাঙ্গর নদী গ্রেনেড’ খ্যাত চিত্রগ্রাহকের প্রয়াণ

চ্যানেল আই অনলাইন এর সংবাদ বিশ্লেষক একজন প্রবীণ সাংবাদিক. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রবীণ সাংবাদিক চ্যানেল আই অনলাইন এর জন্য সাক্ষাৎকার দিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত ও খ্যাতিমান চিত্রগ্রাহক জেড এইচ মিন্টু আর নেই (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর।

মিন্টুর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন পরিচালক সমিতির উপ-মহাসচিব কবিরুল ইসলাম রানা।

তিনি জানান, শুক্রবার (১০ মার্চ) শুক্রবার ভোর সোয়া ৬টায় নিজ বাসায় তিনি মারা যান। প্রায় তিন মাস আগে মিন্টু ভাই স্ট্রোক করেন। সর্বশেষ তিনি রাজধানীর মহাখালী মেট্রোপলিটন হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।

প্রথমে তার ব্রেন টিউমার ধরা পড়ে। পরবর্তী সময়ে নিউরো সার্জন অধ্যাপক কনক কান্তি বড়ুয়ার তত্ত্বাবধানে মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন হয়। সফলভাবে মস্তিষ্ক থেকে টিউমার অপসারণ করা হলেও বায়োপসিতে তার ব্রেন ক্যানসার ধরা পড়ে।

পরে তাকে ঢাকা মেডিক্যাল হাসপাতালে ভর্তি করানো হয়। কিন্তু রেডিওথেরাপি নেওয়ার মতো শারীরিক অবস্থা না থাকায় চিকিৎসকের পরামর্শে তাকে গত রবিবার বাসায় আনা হয়।

জেড এইচ মিন্টু একাধারে প্রযোজক ও পরিচালকও ছিলেন। গুণী এই মানুষটি ‘শুভদা’, ‘চন্দ্রনাথ’, ‘হাঙর নদী গ্রেনেড’, ‘চাঁদনী’, ‘আত্ম অহংকার’, নিঝুম অরণ্য’সহ দেড় শতাধিক সিনেমার চিত্রগ্রাহক হিসেবে নৈপুণ্য প্রদর্শন করেন।

বঙ্গবন্ধুর ভাগ্নে শেখ ফজলুর রহমান মারুফের গল্পে মুক্তিযুদ্ধ ও পঁচাত্তরের ১৫ আগস্ট-পরবর্তী বদলে যাওয়া রাজনীতির গল্প নিয়ে জেড এইচ মিন্টু ২০২০-২১ অর্থ বছরে সরকারি অনুদানে ‘ক্ষমা নেই’ নামের একটি সিনেমা পরিচালনা করেন।

‘পোস্ট মাস্টার ৭১’ সিনেমার জন্য জেড এইচ মিন্টু জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।

বিষয়:চিত্রগ্রাহকলিড বিনোদনসিনেমা
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…