চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    [vc_row][vc_column][vc_video link="https://www.youtube.com/live/GvSQMcp7GDo?si=AFUi4hYFRyndxJNP" css=""][/vc_column][/vc_row]
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কানাডায় উৎসবমুখর পরিবেশে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন

আহসান রাজীব বুলবুলআহসান রাজীব বুলবুল
10:24 পূর্বাহ্ন 23, নভেম্বর 2023
প্রবাস সংবাদ
A A
Advertisements

কানাডার টরন্টোয় উৎসবমুখর পরিবেশ এবং জাঁকজমকপূর্ণ ও আনন্দ আয়োজনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোশিয়েশন অব কানাডা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস-২০২৩ উদযাপন করেছে।

টরন্টোতে এক ঝাঁক উদ্যমী নতুনদের সমন্বয়ে সংগঠিত নতুন কমিটি অ্যালামনাইর ইতিহাসে প্রথম বিপুল সংখ্যক গ্র্যাজুয়েটের উপস্থিতিতে আনন্দঘন পরিবেশে দিবসটি পালন করল। ১৪৬৮ ভিক্টোরিয়া পার্কের জে এন্ড জে ব্যান্কুয়েট হলে আয়োজিত এই জমজমাট অনুষ্ঠানটি উপভোগ করেন সকলেই।

ভিন্ন আঙ্গিকে সাজানো ছিল এই অনুষ্ঠানটি। বড় পর্দায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন ভিডিও ফুটেজের পাশাপাশি মঞ্চে নানা পরিবেশনায় এমনই অনুভূত হয়েছে যেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসেই অনুষ্ঠান হচ্ছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পৃথিবীর একমাত্র শাটল ট্রেনের বিশ্ববিদ্যালয়। পর্দায় শাটল ট্রেনের ছবি দেখে হয়তবা উপস্থিত অনেকেরই শাটল ট্রেনে করে আনন্দের আসা যাওয়ার সেই দিনগুলোর স্মৃতি ভেসে উঠে। শাটল ট্রেনের বগিগুলো প্রায় ব্যবহৃত হত চিত্রকরদের চিত্রকলা প্রদর্শনের ক্যানভাস হিসেবে।

বাংলাদেশ ও কানাডার জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। সংগঠনের সাধারণ সম্পাদক হাসান তারেক চৌধুরীর উপস্থাপনায় অনুষ্ঠানের প্রারম্ভে বক্তব্য রাখেন সভাপতি ড. হুমায়ুন কবির। সংক্ষিপ্ত বক্তব্যে অধ্যাপক সোহেল চৌধুরী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরেন। বিশ্ববিদ্যালয় নিয়ে স্মৃতিচারণ করেন সহ-সভাপতিদ্বয় সাজ্জাদ হোসেন, তেহজিনা এমদাদ নূপুর, সদস্য ড. এ এম তোহা, এলামনাইর সদস্য মোশাররফ হোসেন ও এমদাদ হোসেন চৌধুরী।

বক্তব্য পর্ব শেষে সাংগঠনিক সম্পাদক মো. মাহতাব উদ্দিন শাওনের প্রাণবন্ত সঞ্চালনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনা হয় গীতিনৃত্য দিয়ে। নৃত্যে স্বর্ণ পদক প্রাপ্ত নৃত্যশিল্পী তাপস দেব ও তার দলের চমৎকার গীতিনৃত্য পরিবেশনা সকলকে মুগ্ধ করে।

বিশিষ্ট সঙ্গীত শিল্পী নন্দিতা মজুমদারের চমৎকার সঙ্গীত পরিবেশনার পাশাপাশি পর্যায়ক্রমে সঙ্গীত পরিবেশন করেন নতুন প্রজন্মের নাবিল ও বুনন। সহ-সভাপতি হাবিব রহমান ও সদস্য নুরুন নাহারের দ্বৈত সঙ্গীতও ছিল চমৎকার। শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক বিশিষ্ট শিপ্লী মারুফ রাসেলের পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।

অনুষ্ঠানের ব্যতিক্রম ছিল সংগঠনের সহ সভাপতি তানভী হক রচিত, পরিচালিত ও অভিনীত নাটিকা “আলাপন”। অভিনয়ে আরও ছিলেন সাজ্জাদ হোসেন, মাহফুজ আরা ও শামীমা আক্তার। কবিতা আবৃত্তি করেন ড. হুমায়ুন কবির, যুগ্ম সম্পাদিকা মাহফুজা আরা সোবহান।

সফল এ আয়োজন সম্পন্নে সার্বিক সহযোগিতায় ছিলেন সংগঠনের যুগ্ম সম্পাদকদ্বয় মো. সেলিম ভূঁইয়া, আ ম ম সামসাদ, কোষাধ্যক্ষ শেখ জসিম উদ্দিন, জনসংযোগ সম্পাদিকা ফরিদুন্নেছা চৌধুরী, অভিবাসন ও সেটেলমেন্ট বিষয়ক সম্পাদক মাকসুদুর রহমান, আপ্যায়ন সম্পাদক শোয়েব খান, ক্রীড়া সম্পাদক মো. রোকনুজ্জামান চৌধুরী, সদস্যবৃন্দ সোহরাব হোসেন খান, আব্দুল এস বি হামিদ, মুশফিকুর আকন্দ, মাসুদ হোসেন, নেছার আহমেদ ও ওয়াহিদ মুরাদ অপু।

ট্যাগ: কানাডাচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়বিশ্ববিদ্যালয়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

গাজীপুরে ২টি কাভার্ডভ্যানে আগুন

পরবর্তী

জাহাঙ্গীরের মেয়র পদ: হাইকোর্টের আদেশ সর্বোচ্চ আদালতে স্থগিত

পরবর্তী

জাহাঙ্গীরের মেয়র পদ: হাইকোর্টের আদেশ সর্বোচ্চ আদালতে স্থগিত

ষোড়শ সংশোধনী: রিভিউ শুনানি হবে ছয় বিচারপতির বেঞ্চে

সর্বশেষ

এলপিজি’র দাম নিয়ে সিদ্ধান্ত বিকালে

ফেব্রুয়ারি 2, 2026
ছবি: সংগৃহীত

ঢাকা-১১ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন বৈধতা চ্যালেঞ্জ করে নাহিদ ইসলামের রিট

ফেব্রুয়ারি 2, 2026

টানা দুই মাস তিন বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স এসেছে

ফেব্রুয়ারি 2, 2026

ফ্রি মোমোর লোভে পরিবারের গয়না দিয়ে দিল ছাত্র

ফেব্রুয়ারি 2, 2026

পাকিস্তানের ভারত ম্যাচ বর্জনে কত বড় ক্ষতির মুখে আইসিসি?

ফেব্রুয়ারি 2, 2026
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

Exit mobile version