আদালত

৫ মামলায় চিন্ময় কৃষ্ণের জামিন আবেদন নামঞ্জুর

চিন্ময় কৃষ্ণের জামিন আবেদন নাকচের ছবি, আদালত প্রাঙ্গণে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

চিন্ময় কৃষ্ণের জামিন আবেদন নাকচের জন্য আদালত প্রাঙ্গণে উপস্থিত ব্যক্তিরা, নিরাপত্তা কর্মী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলাসহ মোট পাঁচ মামলায় সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (২৪ জুলাই) চট্টগ্রামের মহানগর দায়রা জজ আদালতের বিচারক হাসানুল ইসলাম এ আদেশ দিয়েছেন।

বৃহস্পতিবার সকাল সোয়া ১১ টায় এই আবেদনের প্রেক্ষিতে উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুরের আদেশ দিয়েছেন। সহকারী পাবলিক প্রসিকিউটর মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

এই শুনানিকে কেন্দ্র করে আদালতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়। নিরাপত্তাজনিত কারণে আদালতে আসা বিচারপ্রার্থীদের তল্লাশি ও জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয় বলে জানিয়েছেন মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী। ‌

পুলিশি নিরাপত্তায় ঢাকা থেকে যাওয়া আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্যের নেতৃত্বে একটি দল চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে আদালতে শুনানি করেন। আবার পুলিশী প্রহরায়ই তারা আদালত প্রাঙ্গন ত্যাগ করেন।

চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের পর গত ২৬ নভেম্বর করা জামিন আবেদনকে ঘিরে চট্টগ্রামের আদালত প্রাঙ্গন রণাঙ্গনে পরিণত হয়েছিল। ওইদিন সংঘর্ষের ঘটনায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহত হয় এবং আহত হন অন্তত ২০ জন।

চট্টগ্রামের কোতোয়ালী থানায় দায়ের করা একটি রাষ্ট্রদ্রোহীতার মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করা হয়।

বিষয়:আদালতচিন্ময় কৃষ্ণ দাসজামিন আবেদননামঞ্জুর
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…