চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শ্রীলঙ্কা একাডেমির জালে ৮ গোল বাফুফে একাডেমির

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৫৭ অপরাহ্ন ২২, সেপ্টেম্বর ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A

ছেলেদের সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কাকে হারিয়ে পয়েন্ট টেবিলে শীর্ষে উঠেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল। অন্যদিকে চীনের লিজাংয়ে চলছে তিয়ানইউ লিওফাং অনূর্ধ্ব-১৭ আমন্ত্রিত টুর্নামেন্ট। সেখানেও খেলছে বাংলাদেশের অনূর্ধ্ব-১৭ পর্যায়ের বাফুফে একাডেমির একটি দল। সবশেষ ম্যাচে লঙ্কান একাডেমিকে হারিয়েছে বাফুফে একাডেমি দলটি।

সোমবার ভোরে শ্রীলঙ্কা একাডেমির বিপক্ষে ৮-০ ব্যবধানে জিতেছে বাফুফে একাডেমি। টুর্নামেন্টে এটি বাংলাদেশের দ্বিতীয় জয়। প্রথম ম্যাচে চীনের সেনইয়াং অনূর্ধ্ব-১৭ দলকে ৪-০তে হারিয়েছিল লাল-সবুজ দল। দুই ম্যাচ জেতায় বাংলাদেশ কোয়ার্টার ফাইনালের পথে রয়েছে।

বয়সভিত্তিক পর্যায়ের টুর্নামেন্টের ম্যাচের পরিধি ৮০ মিনিট। প্রথমার্ধে ৪-০ গোলে এগিয়ে ছিল বাংলাদেশ। প্রথম মিনিটেই নাঈম গোল করেন। তাহসান ১৬, রনি ২২ ও হেদায়েত ৩৯ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন।

বিরতির পর আরও ৪ গোল করে বাংলাদেশ। তাহসান ৪৩ মিনিটে দ্বিতীয়ার্ধে গোলের সূচনা করেন। স্বপন ৫২ ও মেহেদী ৭১ এবং ৭৬ মিনিটে জোড়া গোল করেন। চীনে আমন্ত্রিত টুর্নামেন্টে বাফুফে একাডেমি দল মঙ্গলবার চীনের স্থানীয় দল ইউহানের সঙ্গে খেলবে।

Jui  Banner Campaign
ট্যাগ: চীননাঈমবাফুফে একাডেমিবাংলাদেশলিড স্পোর্টসশ্রীলঙ্কা
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্থিক অনিয়মে শাস্তি পেল হামজার লেস্টার

ফেব্রুয়ারি ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে আবারও কমেছে স্বর্ণ ও রুপার দাম

ফেব্রুয়ারি ৬, ২০২৬

দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন

ফেব্রুয়ারি ৬, ২০২৬

নির্বাচনী দায়িত্বে পুলিশকে সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকার নির্দেশ

ফেব্রুয়ারি ৬, ২০২৬

হাদি হত্যাকাণ্ড তদন্তে জাতিসংঘের মানবাধিকার দপ্তরের সহায়তা চাইবে সরকার

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT