চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    [vc_row][vc_column][vc_video link="https://www.youtube.com/live/GvSQMcp7GDo?si=AFUi4hYFRyndxJNP" css=""][/vc_column][/vc_row]
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাকালের মতো বিশ্বে আবারও পিছিয়েছে শিশুদের টিকাদান প্রক্রিয়া: জাতিসংঘ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
9:58 পূর্বাহ্ন 18, জুলাই 2023
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
Advertisements

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এবং জাতিসংঘের শিশু তহবিল (ইউনিসেফ) এর নতুন পরিসংখ্যান অনুসারে, কোভিড-১৯ মহামারী পর বিশ্বব্যাপী শিশুদের হাম এবং ডিপথেরিয়ার মতো মারাত্মক রোগের টিকাদানের প্রক্রিয়া পিছিয়ে পড়েছিল, যা ২০২২ সালে আবার পিছিয়ে যাওয়া শুরু হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

মঙ্গলবার (১৮ জুলাই) ডব্লিউএইচও এবং ইউনিসেফের প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, এই টিকাদানের প্রক্রিয়া আবার থেমে গেছে। কারণ, ভারত এবং ইন্দোনেশিয়ার মতো বৃহৎ নিম্ন-মধ্যম আয়ের দেশগুলো বিভিন্ন শক্তিশালী দেশের চাপে পড়ে এই টিকাদান কর্মসূচিগুলোতে মনোনিবেশ করতে পারছে না।

২০২২ সালে ২০ দশমিক ৫ মিলিয়ন শিশু তাদের শৈশবের প্রয়োজনীয় ভ্যাকসিন দেয়নি। তবে ২০২১ সালে এই পরিসংখ্যান আরও বেশি ছিল, সেই বছর ২৪ দশমিক ৪ মিলিয়ন শিশু তাদের ভ্যাকসিন দেয়নি। ২০১৯ সালে ১৮ দশমিক ৪ মিলিয়ন শিশু তাদের টিকা থেকে বঞ্চিত ছিল। তিনটি টিকা ডোজ ডিপথেরিয়া, টিটেনাস এবং পেরটুসিস (হুপিং কাশি) এর উপর ভিত্তি করে ১৮৩টি দেশের পরিসংখ্যানটি করা হয়েছে।

ডব্লিউএইচও’র মহাপরিচালক টেড্রোস আধানম ঘেব্রেইসাস বলেছেন, পরিসংখ্যানের হার উৎসাহজনক ছিল, তবে উদ্বেগ হচ্ছে সবচেয়ে দুর্বল দেশগুলোকে পিছনে ফেলে দেয়া হচ্ছে। যখন দেশ এবং অঞ্চলগুলো পিছিয়ে থাকবে, তখন সেখানকার শিশুরাও মূল্য পাবে না।

মহামারীতে এই টিকাদান কর্মসূচি ৭৩ দেশের মধ্যে ৩৪টি দেশ এবং অ্যাঙ্গোলা, সিরিয়ার মতো দেশগুলো সরে এসেছে। এই বিষয়ে আর কোনো উন্নতি দেখা যায়নি। ডব্লিউএইচও এবং ইউনিসেফ জানিয়েছে, প্রাক-মহামারী পর্যায়ে ২৪টি দেশ আবার এই টিকা কর্মসূচির সাথে যুক্ত হয়।

ডব্লিউএইচও এবং ইউনিসেফ আরও সতর্ক করেছে, হামের টিকা গুলো এখনও সক্রিয় হারে দেয়া হচ্ছে না। ২০২২ সালে বিশ্বব্যাপী ২১ দশমিক ৯ মিলিয়ন শিশু তাদের হামের টিকার ডোজ হারিয়েছে। ১৩ দশমিক ৩ মিলিয়ন তাদের দ্বিতীয় ডোজ হারিয়েছে। ২০১৯ সালের তুলনায় এই সংখ্যা ২ দশমিক ৭ মিলিয়ন বেশি। ইতিমধ্যেই বিশ্বব্যাপী হামের প্রাদুর্ভাব বাড়ছে।

ট্যাগ: ইউনিসেফকমেছেজাতিসংঘের শিশু তহবিলডব্লিউএইচওবিশ্ব স্বাস্থ্য সংস্থা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিশ্বকাপে খেলার প্রস্তুতিতে আমরা এগোচ্ছি না: শাইখ সিরাজ

পরবর্তী

কুয়েতে হিজরি নববর্ষ উপলক্ষে ৪ দিনের সরকারি ছুটি

পরবর্তী

কুয়েতে হিজরি নববর্ষ উপলক্ষে ৪ দিনের সরকারি ছুটি

মেসিদের লিগ থেকে সৌদি লিগকে ‘বেশি ভালো’ বললেন রোনালদো

সর্বশেষ

অদম্য বাংলাদেশ টি-টুয়েন্টি: লিটন-শান্ত-আকবরদের কার দলে কারা

ফেব্রুয়ারি 1, 2026

এপস্টেইনের ফাইল তদন্তে প্রিন্স অ্যান্ড্রুর সহযোগিতা করা উচিত: স্টারমার

ফেব্রুয়ারি 1, 2026
এমআইএসটির শিক্ষার্থী আবু নাঈম

পদ্মা নদীতে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ এমআইএসটি শিক্ষার্থী নাঈম

ফেব্রুয়ারি 1, 2026

বিশ্বকাপ না খেললে ৪ দলের টুর্নামেন্ট আয়োজন করবে পাকিস্তান

ফেব্রুয়ারি 1, 2026
আয়াতুল্লাহ আলী খামেনি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি কোলাজ: চ্যানেল আই

যুক্তরাষ্ট্র-ইরান মুখোমুখি, যেকোনো সময় হামলার শঙ্কা

ফেব্রুয়ারি 1, 2026
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

Exit mobile version