বাংলাদেশ

‘আয়নাঘর’ পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা আয়নাঘর পরিদর্শন করছেন, আলোচনা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধান উপদেষ্টা এবং কর্মকর্তারা আয়নাঘর পরিদর্শন করছেন, আলোচনা ও পর্যবেক্ষণ।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

নির্যাতনের সেল হিসেবে পরিচিত আয়নাঘর পরিদর্শন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মুহাম্মদ ইউনূস। ঢাকার তিনটি স্পট পরিদর্শন করেন তিনি।

আজ ১২ ফেব্রুয়ারি বুধবার গোপন কারাগার হিসেবে পরিচিত আগারগাঁও, কচুক্ষেত ও উত্তরা এলাকার তিনটি স্পট পরিদর্শন করেন প্রধান উপদেষ্টা। এসময় তার সঙ্গে বেশ কয়েকজন উপদেষ্টা ছিলেন।

কয়েক বছর গুম হয়ে থাকা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লহিল আমান আযমী প্রধান উপদেষ্টাকে তার নির্যাতনের চিত্র তুলে ধরেন।

প্রধান উপদেষ্টার সঙ্গে নিখোঁজ তদন্ত কমিশনের সদস্য, বেশ কয়েকজন ক্ষতিগ্রস্থ ও মিডিয়ার সদস্যরাও আয়না ঘর পরিদর্শন করেন।

বিষয়:আয়নাঘরপ্রধান উপদেষ্টা
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…