বাংলাদেশ

ঈদের দিন বিকেলে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ঈদের দিন বিকেলে শুভেচ্ছা বিনিময় করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধান উপদেষ্টা ঈদের দিন বিকেলে শুভেচ্ছা বিনিময় করছেন, বাংলাদেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন জাতীয় ঈদগাহ ময়দানে। সেখানে ঈদের প্রধান জামাতে অংশ নেবেন তিনি। ঈদের দিন বিকেলে তিনি বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।

রোববার (৩০ মার্চ) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান উপদেষ্টা ঈদের দিন সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাতে অংশ নেবেন। দেশের গণ্যমান্য ব্যক্তিরা, মন্ত্রিপরিষদের সদস্য, সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা এবং কূটনীতিকদেরও এ জামাতে অংশ নেওয়ার কথা রয়েছে।

নামাজ শেষে প্রধান উপদেষ্টা ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন এবং দেশবাসীর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেবেন।

এছাড়াও ঈদের দিন বিকেল ৪টায় তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে তিনি বিভিন্ন শ্রেণী পেশার গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিষয়:অন্তর্বর্তী সরকারঈদঈদুল ফিতরজাতীয় ঈদগাহড. মুহাম্মদ ইউনূসশুভেচ্ছা বিনিময়
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…