বাংলাদেশ

রোহিঙ্গা সংকটের আন্তর্জাতিক সংলাপে অংশ নিতে কক্সবাজারে প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা কক্সবাজারে রোহিঙ্গা সংকটের আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধান উপদেষ্টা ও কর্মকর্তারা কক্সবাজারে রোহিঙ্গা সংকটের আন্তর্জাতিক সংলাপে অংশ নিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

রোহিঙ্গা সংকট নিয়ে ৩ দিনের আন্তর্জাতিক সংলাপে অংশ নিতে কক্সবাজারে পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

আজ সোমবার (২৫ আগস্ট) সকাল সাড়ে দশটায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি কক্সবাজার পৌঁছান।

রোহিঙ্গা সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা ও প্রত্যাবাসন প্রক্রিয়ায় টেকসই সমাধানের লক্ষ্যে কক্সবাজারে গতকাল রোববার তিন দিনের আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে।

প্রথম দিনের কর্মসূচিতে রোহিঙ্গা প্রত্যাবাসনের অনুকূল পরিবেশ সৃষ্টির লক্ষ্যে আস্থা-বৃদ্ধিমূলক পদক্ষেপ নিয়ে রোহিঙ্গা প্রতিনিধিদের সঙ্গে বিশেষ এক আন্তঃক্রিয়ামূলক অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।

সম্মেলনের প্রথম দিনের বিষয়বস্তু ছিল- বৈশ্বিক অংশীদারদের সম্পৃক্ত করার লক্ষ্যে ‘স্টেকহোল্ডারস’ ডায়ালগ: টেকঅ্যাওয়েস টু দ্য হাই-লেভেল কনফারেন্স অন রোহিঙ্গা সিচুয়েশন’।

বিষয়:আন্তর্জাতিক সংলাপপ্রধান উপদেষ্টারোহিঙ্গা সংকট
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…