জনপদ

শ্রীমঙ্গলে চিকিৎসা ও শিক্ষা খাতে ১৩ লক্ষ ৪৫ হাজার টাকার সহায়তার চেক প্রদান

শ্রীমঙ্গলে চিকিৎসা ও শিক্ষা খাতে ১৩ লক্ষ ৪৫ হাজার টাকার সহায়তার চেক প্রদান

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন থেকে চিকিৎসা ও শিক্ষাখাতে সহায়তার চেক প্রদান করা হয়েছে।

আজ বৃহস্পতিবার ২৩ এপ্রিল দুপুরে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর মৌলভীবাজারের শ্রীমঙ্গল কার্যালয় থেকে উপকারভোগী ও স্বজনদের হাতে এসব সহায়তার চেক তুলে দেওয়া হয়।

চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল।

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক তপন বিকাশ তঞ্চঙ্গ্যা’র সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো. জিয়াউর রহমান।

চেক বিতরণ অনুষ্ঠানটি পরিচালনা করেন অত্র প্রতিষ্ঠানের সহকারী মহাপরিদর্শক পপি রানী দে।

অনুষ্ঠানের প্রধান অতিথি মৌলভীবাজার জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল উপস্থিত অতিথিদের নিয়ে শিক্ষা খাতে ৭ জন, চিকিৎসা খাতে ১০ জন, কর্ম ক্ষেত্রে দুর্ঘটনায় ২ জন এবং মৃত শ্রমিক ৫ জনের স্বজনসহ ২৪ জনের হাতে ১৩ লক্ষ ৪৫ হাজার টাকার আর্থিক সহায়তার চেক তুলে দেন।

বিষয়:বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলশ্রীমঙ্গলসহায়তা চেক
প্রতিবেদক

পলাশ চৌধুরী

গণমাধ্যম কর্মী, সংগঠক, ছড়াকার

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…