ফুটবল

ফ্লুমিনেন্সের শক্তি-গতির কথা মাথায় রেখেই নামবে চেলসি

চেলসি দলের কোচ ও খেলোয়াড়রা অনুশীলনে অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চেলসি ফুটবল দলের কোচ ও খেলোয়াড়রা মাঠে অনুশীলন করছে, ফুটবল ট্রেনিং সেশনের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ফিফা ক্লাব বিশ্বকাপে প্রথম সেমিফাইনালে মঙ্গলবার রাতে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্সের মুখোমুখি হবে ইংলিশ জায়ান্ট চেলসি। ব্রাজিলিয়ান ক্লাবটির মান ও শক্তি মাথায় রেখেই পরিকল্পনা সাজাচ্ছেন চেলসি কোচ এনজো মারেস্কা।

মারেস্কা ব্রাজিলিয়ান ফুটবলের প্রশংসায় বলেছেন, ‘ব্রাজিলিয়ান খেলোয়াড়দের মান বিশ্বসেরা। আরেকটি বিষয় পরিষ্কার, তাদের ম্যাচে দেখা গেছে শক্তি ও উদ্যম অনেকবেশি। কারণ তারা বিশ্রাম পেয়েছে, আর আমরা ক্লান্ত একটা মৌসুম শেষ করে এসেছি।’

গত মৌসুমে ৬৩ ম্যাচ খেলে এপর্যায় এসেছে চেলসি, অন্যদিকে ফ্লুমিনেন্স লিগে ১১ ম্যাচ খেলে ক্লাব বিশ্বকাপে এসেছে। তাতে ব্রাজিলিয়ান ক্লাবটির সাজঘরে একরকম সতেজ মনোভাব আছে, যেটি নিয়ে সতর্ক মারেস্কা।

‘আমার কাছে একটি বিষয় খুব স্পষ্ট, একটি তাদের খেলোয়াড়দের মান ও শীর্ষমানের খেলোয়াড় থাকা। অন্যটি, তাদের মধ্যে শক্তি ও গতির দেখা মেলে। সেটা আমাদের মতো অন্য ক্লাবগুলোর কাছে নেই। মনে করি এ দক্ষতাই তাদের এগিয়ে রাখবে।’

চেলসি গ্রুপপর্বে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লেমেঙ্গোর কাছে ৩-১ গোলে হেরেছিল। কোয়ার্টারে আরেক ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসকে ২-১ ব্যবধানে হারিয়ে সেমিফাইনাল ওঠে।

চেলসি দর্শকদের জন্য সেমির ম্যাচটি হবে আবেগপ্রবণও। তাদের বিপক্ষে মাঠে লড়বেন ক্লাবটিতে একসময় খেলা ৪০ বর্ষী থিয়াগো সিলভা। মারেস্কা অবশ্য জানিয়েছেন খেলোয়াড় নয়, দলকে লক্ষ্য রেখে প্রস্তুতি নিচ্ছে ব্লুজরা।

‘খেলোয়াড় নয়, দলকে ঘিরে আমাদের পরিকল্পনা। থিয়াগোর প্রতি আমাদের সম্মান রয়েছে, কিন্তু আমরা ফ্লুমিনেন্সকে মোকাবিলা করবো। তাদের দলে অভিজ্ঞ এবং মানসম্পন্ন অনেক খেলোয়াড় আছে। আমাদের অনেক বিষয়ে সতর্ক থাকতে হবে।’

নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে আসরের প্রথম সেমিতে মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১টায় লন্ডনের ক্লাব চেলসি বিপক্ষে লড়বে রিও ডি জেনেইরোর ক্লাবটি।

বিষয়:ক্লাব বিশ্বকাপচেলসিফ্লুমিনেন্সমারেস্কালিড স্পোর্টসসিল্ভা
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…