বাংলাদেশ

পিকেএসএফ’র চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেনের দায়িত্ব গ্রহণ

ড. এম খায়রুল হোসেনের দায়িত্ব গ্রহণের সময় পিকেএসএফ চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ।. Channel i News - চ্যানেল আই নিউজ

পিকেএসএফ’র চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেনের দায়িত্ব গ্রহণের সময় এক অনুষ্ঠানে কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ।. Channel i News – চ্যানেল আই নিউজ

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ড. এম খায়রুল হোসেন।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকালে পিকেএসএফ ভবনে তাকে ফুল দিয়ে স্বাগত জানান বিদায়ী চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমান আহমদ। এ সময় পিকেএসএফ-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দায়িত্ব পাওয়ার পর তিনি ধানমন্ডি ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। এসময় তিনি জাতির পিতার প্রতি শ্রদ্ধার নিদর্শনস্বরূপ সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।

গত ১২ সেপ্টেম্বর ২০২৩ তারিখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অধ্যাপক ড. এম খায়রুল হোসেনকে পিকেএসএফ-এর ৭ম চেয়ারম্যান হিসেবে নিয়োগ প্রদান করে। পরবর্তী তিন বছরের জন্য তিনি এ দায়িত্ব পালন করবেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের সিলেকশন গ্রেড অধ্যাপক ড. খায়রুল হোসেন ইতোপূর্বে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং সরকারি বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)-এর চেয়ারম্যান ছিলেন।

বিষয়:ধানমন্ডি ৩২ নম্বরপিকেএসএফ
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…