জনপদ

সিসিটিভিতে ধরা পড়লো ব্যালট পেপারে সিল মেরে বাক্সে ভরার দৃশ্য

সিসিটিভিতে ধরা পড়লো ব্যালট পেপারে সিল মেরে বাক্সে ভরার দৃশ্য

ময়মনসিংহের ভালুকায় একটি ভোটকেন্দ্রে ঢুকে প্রকাশ্যে ব্যালট পেপারে সিল মারার দৃশ্য সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে।

ময়মনসিংহ ১১ আসনের লোহা বই সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে একটি ভোটকক্ষে সিল মারার এই সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে এ ঘটনায় আধা ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় ভোটগ্রহণ শুরু হয় কেন্দ্রটিতে।

ভালুকা উপজেলার নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ফিরোজ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সিল মারার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। প্রাথমিকভাবে কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মোহাম্মদ হাফিজ উদ্দিনকে অব্যাহতি দিয়ে সহকারী প্রিজাইডিং অফিসার আবু হানিফকে দায়িত্ব দেওয়া হয়েছে।

কিছু ব্যালট পেপার জব্দ করা হয়েছে বলে স্বীকার করেন তিনি। তবে কোন প্রার্থীর লোকজন এটি করেছে, সেব্যপারে তথ্য আরো যাচাই বাছাই করা হচ্ছে বলেও তিনি দাবি করেন।

এই ঘটনায় একজন প্রিসাইডিং অফিসার ও দুইজন সহকারী প্রিসাইডিং অফিসারকে বরখাস্ত করার কথা নিশ্চিত করেছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. আবদুল্লাহ আল মামুন।

বিষয়:জাতীয় নির্বাচন ও গণভোট ২০২৬ভালুকা
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…