চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    [vc_row][vc_column][vc_video link="https://www.youtube.com/live/GvSQMcp7GDo?si=AFUi4hYFRyndxJNP" css=""][/vc_column][/vc_row]
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যাট-প্যাড তুলে রাখলেন তিন বিশ্বকাপজয়ী ক্যাথেরিন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
7:19 অপরাহ্ন 05, মে 2023
ক্রিকেট, স্পোর্টস
A A
Advertisements

গতবছর টেস্ট থেকে অবসর নিয়েছিলেন ইংল্যান্ডের নারী ক্রিকেটার ক্যাথেরিন সিভার ব্রান্ট। ফেব্রুয়ারিতে জানান, সাউথ আফ্রিকায় টি-টুয়েন্টি বিশ্বকাপ হবে জাতীয় দলের সঙ্গে শেষ সম্পৃক্ততা। সেটাই হল, সবধরনের আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেন তিন বিশ্বকাপজয়ী ৩৭ বর্ষী ইংলিশ কিংবদন্তি।

২০০৪ সালে আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু ক্যাথেরিনের। নারীদের টেস্টে ইংল্যান্ডের জার্সি পরেছিলেন নিউজিল্যান্ডের বিপক্ষে। ১৯ বছরের ক্যারিয়ারের শেষ ম্যাচটি খেলেছেন গত ফেব্রুয়ারিতে, কেপটাউনে মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে সাউথ আফ্রিকার বিপক্ষে।

তিন ফরম্যাট মিলিয়ে ইংল্যান্ড জাতীয় দলের হয়ে ২৬৭ ম্যাচ খেলেছেন এ বোলিং-অলরাউন্ডার। উইকেট নিয়েছেন সবমিলিয়ে ৩৩৫টি। রান করেছেন ১,৮৬৪। ক্যারিয়ারে ১৪ টেস্টে নিয়েছেন ৫১ উইকেট। ১৮ ইনিংসে ব্যাট হাতে করেছেন ১৮৪ রান।

১৪১ ওয়ানডেতে শিকার করেছেন ১৭০ উইকেট। ৮২ ইনিংস ব্যাট করে রান তুলেছেন ১,০৯০। টি-টুয়েন্টিতে খেলেছেন ১১২ ম্যাচ। উইকেট ১১৪টি, ৬৭ ইনিংসে করেছেন ৫৯০ রান।

সাফল্যময় দীর্ঘ ক্যারিয়ারে তিনটি বিশ্বকাপ শিরোপা স্পর্শ করেছেন এ কিংবদন্তি। ২০০৯ সালে ওয়ানডে বিশ্বকাপ ও টি-টুয়েন্টি বিশ্বকাপ, এবং ২০১৭ ওয়ানডে বিশ্বকাপ জিতেছেন। এরমধ্যে ২০০৯ টি-টুয়েন্টি বিশ্বকাপের ফাইনালে লর্ডসে নিউজিল্যান্ডের বিপক্ষে হয়েছিলেন ম্যাচসেরা।

সেই ফাইনালে ৪ ওভার বল করে ৬ রান খরচায় নিয়েছিলেন ৩ উইকেট। জিতেছেন চারটি অ্যাশেজ সিরিজও। তিনবার ইংল্যান্ডের বর্ষসেরা নারী ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ক্যাথেরিন- ২০০৬, ২০১০ ও ২০১২-১৩ বর্ষে।

অবসর ঘোষণার সময় ক্যাথেরিন বললেন, ‘১৯ বছর পরে আমার আন্তর্জাতিক যাত্রার শেষ। ভেবেছিলাম কখনই এই সিদ্ধান্তে পৌঁছাতে পারব না। কিন্তু পেরেছি এবং আমার জীবনে এটি সবচেয়ে কঠিন সিদ্ধান্ত ছিল।’

‘যা করেছি তা করার জন্য আমার কোনো স্বপ্ন বা আকাঙ্ক্ষা ছিল না। কেবল আমার পরিবারকে আমার জন্য গর্বিত করতে চেয়েছিলাম। এবং, যা অর্জন করেছি তা এর চেয়েও বেশি।’

‘ক্রিকেটের প্রতি আমি কৃতজ্ঞ। ক্রিকেট আমাকে একটি উদ্দেশ্য দিয়েছে। আত্মীয়তার অনুভূতি, নিরাপত্তা, অনেক সোনালী স্মৃতি এবং সেরা বন্ধু দিয়েছে ক্রিকেট, যা সারাজীবন থাকবে। ক্রিকেট থেকে আমার সবচেয়ে বড় প্রাপ্তি আমি নাটকে(সঙ্গিনী) পেয়েছি।’

‘দীর্ঘ সময় ধরে ইংল্যান্ডের প্রতিনিধিত্ব করা আমার জন্য বিশাল সম্মানের বিষয়। ক্যারিয়ারকে বিশেষ করে তোলার জন্য অতীত এবং বর্তমান ইংল্যান্ড ক্রিকেট পরিবারের সবাইকে কৃতজ্ঞতা জানাই। ভক্তদেরও বলতে চাই, আপনারা দুর্দান্ত। আপনাদের ছাড়া আমরা কিছুই অর্জন করতে পারতাম না। সে সঙ্গে আমার পরিবারকেও ধন্যবাদ জানাতে চাই। তাদের সমর্থন ছাড়া আমি এ যাত্রা সম্পন্ন করতে পারতাম না।’

ট্যাগ: ইংল্যান্ডলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘পুনর্জন্ম’র অন্তিম পর্ব নিয়ে সচেতন ভিকি

পরবর্তী

মোটরসাইকেলে ঢাকা থেকে রাঙামাটি যাওয়ার পথে নিহত ২

পরবর্তী

মোটরসাইকেলে ঢাকা থেকে রাঙামাটি যাওয়ার পথে নিহত ২

ভোটকেন্দ্রে বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র রুখতে হবে: এস এম কামাল

সর্বশেষ

অন্যদের চেয়ে ‘ভালো’ খেলেছেন ইয়ামাল

ফেব্রুয়ারি 1, 2026
ছবি: সংগৃহীত

আইসিই হেফাজত থেকে ৫ বছরের শিশু ও বাবাকে মুক্তির নির্দেশ মার্কিন বিচারকের

ফেব্রুয়ারি 1, 2026

পাকিস্তানি স্পিনারের বোলিং অ্যাকশন নিয়ে বিতর্ক

ফেব্রুয়ারি 1, 2026
ছবি: সংগৃহীত

বিএনপির তিন প্রার্থীর প্রার্থিতা নিয়ে আপিল বিভাগের আদেশ আজ

ফেব্রুয়ারি 1, 2026

জামায়াত আমিরসহ সিনিয়র নেতাদের টুইটার হ্যাক করে নারী বিদ্বেষী কন্টেন্ট ছড়ানোর অভিযোগ

ফেব্রুয়ারি 1, 2026
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

Exit mobile version