বিনোদন

মাতৃত্বের সুখবর দিলেন কার্ডি বি, জানা গেল বিচ্ছেদের খবরও

কার্ডি বি ও প্রেমিকের ছবি, মাতৃত্বের সুখবরের সঙ্গে সম্পর্কিত নয়. Channel i News - চ্যানেল আই নিউজ

কার্ডি বি ও তার প্রেমিকের ছবি, তারা একসঙ্গে দাঁড়িয়ে আছেন, তার পোশাক ও ব্যক্তিত্ব প্রকাশ পায়।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদের আবেদন করার দিনেই মা হওয়ার খবর প্রকাশ্যে আনলেন কার্ডি বি। ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে মা হওয়ার সুখবর জানালেন তিনি। এই খবর জেনে অনুরাগীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে।

‘বেবি বাম্প’-এর ছবি শেয়ার করে কার্ডি জানিয়েছেন, তিনি মা হতে চলেছেন। সুখবরে দারুণ খুশি ভক্তরা। কিন্তু একই সঙ্গে শোনা যাচ্ছে, একই দিনে তিনি তার র‌্যাপার স্বামী অফ সেটের থেকে বিবাহবিচ্ছেদ চেয়ে মামলা করেছেন।

ইনস্টাগ্রাম পোস্টে ৩১ বছর বয়সী গায়িকা লিখেছেন, ‘প্রতিটা সমাপ্তির সাথে একটি নতুন সূত্রপাত ঘটে।’ এই লেখা থেকেই তার বিবাহবিচ্ছেদের গুঞ্জন যে সত্য, তা আন্দাজ করা যাচ্ছে।

কার্ডি আরও লিখেছেন, ‘এই সময়টা তোমার সঙ্গে কাটাতে পেরে বুঝতে পেরেছি, তুমি আমার জীবন ভালবাসায় ভরিয়ে তুলেছ এবং আমাকে নতুন করে শক্তি জুগিয়েছ।’

২০১৭ সালে অফ সেটের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন কার্ডি। দম্পতির এক ছেলে ও মেয়ে রয়েছে। তৃতীয় বার মা হতে চলেছেন কার্ডি।


সূত্র: টাইমস অব ইন্ডিয়া

বিষয়:কার্ডি বিলিড বিনোদন
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…