ফুটবল

কারাবাও কাপের ফাইনালে এক পা লিভারপুলের

লিভারপুলের ফুটবল খেলোয়াড়রা গোলের পর উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

লিভারপুলের ফুটবল দল ম্যাচের সময় গোলের পর উল্লাস করছে, খেলোয়াড়রা আনন্দে ভাসছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ঘরের মাঠ অ্যানফিল্ডে প্রথমে পিছিয়ে পড়ে হারের শঙ্কায় পড়েছিল লিভারপুল। পরে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ফুলহ্যামের বিপক্ষে ২-১ গোলের জয় তুলে নিয়ে কারাবাও কাপের ফাইনালের পথে এক পা দিয়ে রেখেছে ইয়ূর্গেন ক্লপের দল। 

বুধবার রাতে সেমিফাইনালের প্রথম লেগে ম্যাচের ১৯ মিনিটে আন্দ্রেয়াস পেরেইরার পাসে ডানপায়ের শটে ফুলহ্যামকে এগিয়ে দেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড উইলিয়ান। বিরতির পর ৬৮ মিনিটে ডারউইন নুনেজের অ্যাসিস্টে ডানপায়ের দূরপাল্লার শটে অলরেডদের সমতায় ফেরান কার্টিস জোনস।

লিভারপুলের জয়সূচক গোলেও ভূমিকা রাখেন নুনেজ। ৭১ মিনিটে তার পাসে বাঁপায়ে বল জালে পাঠান কোডি গ্যাকপো। ফলে প্রথম লেগ জিতে ইংলিশ জায়ান্টরা সুবিধাজনক অবস্থানে থাকল।

আগামী ২৪ জানুয়ারি ফুলহ্যামের মাঠ লন্ডনের ক্রেভেন কটেজে হবে ফিরতি পর্বের খেলা।

বিষয়:অ্যানফিল্ডকারাবাও কাপফুলহ্যামলিড স্পোর্টসলিভারপুল
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…