বাংলাদেশ

কমপ্লিট শাটডাউনে উত্তপ্ত রাজধানী

রাজধানীতে বিক্ষোভের সময় ধোঁয়া ও ভাঙচুরের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীতে বিক্ষোভের সময় ধোঁয়া ও ভাঙচুরের দৃশ্য, জনতা ও পুলিশ পরিস্থিতি মোকাবিলা করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

শিক্ষার্থীদের ওপর হামলার বিচার, সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করা ও কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সারা দেশে ‘কমপ্লিট শাটডাউন’ পরিস্থিতি চলছে।

আজ ১৮ জুলাই বৃহস্পতিবার রাজধানীতে কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন সড়কে অবস্থান নেয় কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা। এই পরিস্থিতিতে যানবাহন চলাচল খুবই কম দেখা গেছে। বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

যাত্রাবাড়ী থেকে শনিরআখড়া

যাত্রাবাড়ীতে দুই পথচারী গুলিবিদ্ধ হয়েছেন। শনির আখড়ায় সংবাদ সংগ্রহে নিয়োজিত চ্যানেল আইয়ের পরিবহন হামলার শিকার হয়েছে। যাত্রাবাড়ীতে মেয়র হানিফ ফ্লাইওভারে যান চলাচল বন্ধ আছে। সায়েদাবাদ থেকে দূলপাল্লার কোন বাস ছেড়ে যায়নি।

যাত্রাবাড়ী থেকে শনিরআখড়া হয়ে কাঁচপুর পর্যন্ত সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। বিভিন্ন জায়গায় ব্যরিকেড দেওয়া হয়েছে। বেশ কিছু পয়েন্টে টায়ার জালিয়ে প্রতিবাদ করেছেন আন্দোলনকারীরা।

বাড্ডা

বাড্ডায় ব্র্যাক ইউনিভার্সিটির সামনে শিক্ষার্থী-পুলিশ ধাওয়া পাল্টা ধাওয়া ও আইনশৃঙ্খলাবাহিনীর বাহিনীর সদস্যদের সাথে সংঘর্ষের ঘটনা ঘটেছে। উত্তরা আজমপুরের আন্দোলনকারীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়েছে। এসময় টিয়ারশেল নিক্ষেপ, লাঠিচার্জ করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ রামপুরা

রামপুরায় পুলিশবক্সে হামলা, ভাঙচুর ও ৭টি মোটর সাইকেলে আগুন দেওয়া হয়েছে।

আব্দুল্লাহপুর, উত্তরা, খিলখেত

আব্দুল্লাহপুর, উত্তরা, খিলখেতসহ প্রায় সব রুটে গণপরিবহন কম চলছে। এতে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী ও অফিসগামী মানুষ।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঢাকাসহ সারাদেশে ২২৯ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে।

বিষয়:কমপ্লিট শাটডাউনকোটা আন্দােলনকোটা সংস্কার
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…