চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    [vc_row][vc_column][vc_video link="https://www.youtube.com/live/GvSQMcp7GDo?si=AFUi4hYFRyndxJNP" css=""][/vc_column][/vc_row]
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাস্তি পেল ভারত-সাউথ আফ্রিকার শেষ টেস্টের পিচ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
7:11 অপরাহ্ন 09, জানুয়ারি 2024
ক্রিকেট, স্পোর্টস
A A
Advertisements

ইতিহাসের সংক্ষিপ্ততম টেস্টের রেকর্ডের মালিক এখন কেপটাউনের নিউল্যান্ডস ক্রিকেট গ্রাউন্ড। ভারত ও সাউথ আফ্রিকা সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের ফলাফল এসেছিল মাত্র ৬৪২ বলে। এবার নিউল্যান্ডসের আলোচিত সেই পিচকে ‘অসন্তোষজনক’ বলেছে আইসিসি। পাশাপাশি একটি ডিমেরিট পয়েন্টও দেয়া হয়েছে।

মঙ্গলবার আইসিসির একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে। ভারত ও সাউথ আফ্রিকা দ্বিতীয় টেস্টে ম্যাচ রেফারি ছিলেন ক্রিস ব্রড। সাবেক এই ইংলিশ ব্যাটারের দেয়া প্রতিবেদনের ভিত্তিতে এই শাস্তি পেয়েছে কেপটাউন। আইসিসির পিচ ও আউটফিল্ড পর্যবেক্ষণ প্রক্রিয়ার অংশ হিসেবে নিউল্যান্ডস ক্রিকেট গ্রাউন্ডকে ডিমেরিট পয়েন্ট দেয়া হয়েছে। ক্রিকেট সাউথ আফ্রিকা চাইলে এই শাস্তির বিরুদ্ধে আগামী ১৪ দিনের মধ্যে আপিল করতে পারবে।

এর আগে দুই দলের অধিনায়কের সঙ্গে আলোচনার পর ম্যাচ অফিসিয়ালদের উদ্বেগের ব্যাপারটি আইসিসির কাছে জানান ক্রিস ব্রড। সেখানে বলেছেন, ‘নিউল্যান্ডসের পিচে ব্যাট করা খুবই কঠিন ছিল। বল দ্রুতগতিতে বাউন্স করেছে, পুরো ম্যাচ জুড়ে তা ছিল উদ্বেগের ব্যাপার। ফলে শট খেলা কঠিন হয়ে উঠেছিল। কয়েকজন ব্যাটারের গ্লাভসে লেগেছে এবং অসম বাউন্সের কারণে উইকেটও পড়েছে।’ ‍

আইসিসির প্রক্রিয়া অনুযায়ী, পুরুষ ও নারী ক্রিকেটে প্রতিটি আন্তর্জাতিক ম্যাচের পর পিচ ও আউটফিল্ডকে বিভিন্ন রেটিং দেওয়া হয়। সাধারণত খুব ভালো, ভালো, গড়পড়তা, গড়পড়তার নিচে, বাজে ও অনুপযুক্ত এ সকল শ্রেণিতে ভাগ করা হয় পিচ ও আউটফিল্ডকে। একটি নির্দিষ্ট মানের নিচে পিচ বা আউটফিল্ড পড়লে দেয়া হয় ডিমেরিট পয়েন্ট। অসন্তোষজনক হলে দেয়া হয় একটি ডিমেরিট পয়েন্ট, খেলার অনুপযুক্ত হলে তিনটি।

কেপটাউনে প্রথম ইনিংসে ৫৫ রানে গুটিয়ে যায় সাউথ আফ্রিকা। ১৫ রানে ৬ উইকেট নেন ভারতের পেসার মোহাম্মদ সিরাজ। প্রথম ইনিংসে ১৫৩ রানে গুটিয়ে গেলেও ৯৮ রানের লিড পায় ভারত। দ্বিতীয় ইনিংসে এইডেন মার্করামের দুর্দান্ত শতকের পরও ৭৯ রানের বেশি লিড নিতে পারেনি প্রোটিয়ারা, ভারত ৭ উইকেট হাতে রেখেই সে লক্ষ্য পেরিয়ে যায়।

ট্যাগ: কেপ টাউনক্রিস ব্রডভারতলিড স্পোর্টসসাউথ আফ্রিকা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাতে শিল্পীরা গণভবনে

পরবর্তী

দলের নেতা-কর্মীদের ঠাণ্ডা মাথায় চলতে হবে: ওবায়দুল কাদের

পরবর্তী

দলের নেতা-কর্মীদের ঠাণ্ডা মাথায় চলতে হবে: ওবায়দুল কাদের

‘রশিদ আমাকে মা ডাকতেন’, স্মৃতি আওড়ালেন মমতা

সর্বশেষ

ক্ষমতাই তাকে অনুসরণ করে…

ফেব্রুয়ারি 2, 2026

বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তানের ম্যাচ বয়কট, যা বলল আইসিসি

ফেব্রুয়ারি 2, 2026

৯ জনের ভায়োকানোর বিপক্ষে জয় পেল রিয়াল

ফেব্রুয়ারি 1, 2026

অস্ট্রেলিয়াকে রেকর্ড ব্যবধানে হারিয়ে হোয়াইটওয়াশ করল পাকিস্তান

ফেব্রুয়ারি 1, 2026
ছবি: সংগৃহীত

বাইসিসের নেতৃত্বে থাইল্যান্ডে আন্তর্জাতিক উদ্ভাবনী প্রতিযোগিতায় বাংলাদেশের সাফল্য

ফেব্রুয়ারি 1, 2026
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

Exit mobile version