ডায়েট কোকে ক্যান্সারের উপাদান পাওয়ার কথা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করলো বিশ্বস্বাস্থ্য সংস্থা। ডায়েট কোকে কৃত্রিম মিষ্টি হিসেবে ব্যবহার করা ‘অ্যাসপার্টাম’ উপাদানটিকে ক্যান্সার সৃষ্টির সম্ভাব্য কারণ হিসেবে ঘোষণা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ক্যান্সার গবেষণা সংস্থা এবং খাদ্য ও কৃষি সংস্থার যৌথ বিশেষজ্ঞ কমিটি। শুধু পানীয়ই নয় অন্যান্য প্রক্রিয়াজাত খাবারে অ্যাসপার্টামের উপস্থিতি নিয়ে আরো গবেষণার তাগিদ দিয়েছেন বিজ্ঞানীরা।







