বাংলাদেশ

জুলাই আন্দোলনের ভিডিও এবং স্থিরচিত্র জমাদানের আহ্বান

বাংলাদেশ সরকারের তথ্য অধিদপ্তর লোগো, সবুজ ও লাল রঙে, সরকারী সংস্থা. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ সরকারের তথ্য অধিদপ্তরের অফিসিয়াল লোগো, সবুজ ও লাল রঙে, সরকারী সংস্থার প্রতিনিধিত্ব করে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বৈষম্যবিরোধী আন্দোলন ও জুলাই বিপ্লবের তথ্য ও চিত্র সংরক্ষণে আন্দোলনের ভিডিও ও স্থিরচিত্র জমাদানের আহ্বান জানিয়েছ তথ্য অধিদপ্তর।

গতকাল (১৪ অক্টোবর) সোমবার একটি বিজ্ঞপ্তিতে তথ্য অধিদপ্তর জানিয়েছে, জুলাই-আগস্টে বিশ্বব্যাপী সাড়া জাগানো বাংলাদেশের ছাত্র-জনতার অভাবনীয় বৈষম্যবিরোধী আন্দোলন ও জুলাই বিপ্লবের ঘটনাপ্রবাহের অডিও-ভিজ্যুয়াল ডকুমেন্ট ও স্থিরচিত্র ভবিষ্যৎ প্রজন্মের জন্য দীর্ঘমেয়াদি সংরক্ষণের উদ্যোগ নিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়াধীন তথ্য অধিদপ্তর। এই আন্দোলন ও বিপ্লবের কোনো ভিডিও ফুটেজ বা স্থিরচিত্র যদি কারও সংগ্রহে থাকে, তাহলে তা সংক্ষিপ্ত বর্ণনাসহ pidjuly2024@gmail.com ইমেইল ঠিকানায় পাঠানোর আহ্বান জানানো যাচ্ছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি ফ্যাসিবাদমুক্ত, গণতান্ত্রিক ও আত্মমর্যাদাপূর্ণ জাতি হিসেবে বিশ্বের কাছে মাথা উঁচু করে দাঁড়াবার প্রত্যয়দীপ্ত নতুন বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছে এই বিপ্লব। এ আন্দোলনের সাথে যুক্ত ছিল আপামর ছাত্র-জনতা। স্বপ্নের বাংলাদেশ গড়তে অকাতরে প্রাণ বিসর্জন দিয়েছে শিশু-কিশোর-ছাত্র-জনতা রক্তাক্ত জুলাইয়ের দুর্বিষহ নৃশংসতা ও এর বীরত্বগাথা যথাযথ সংরক্ষণের অভাবে হারিয়ে যেতে পারে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আপনার সংগ্রহে থাকা বিপ্লবের ভিডিও ও স্থিরচিত্র আমাদের জাতীয় সম্পদ। এ সম্পদ সংরক্ষণে অবদান রাখুন আপনিও।

বিষয়:জুলাই আন্দোলনতথ্য অধিদপ্তর
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…