বাংলাদেশ

লাবিবের চিকিৎসায় সরকারের সহায়তা চান বুটেক্স শিক্ষার্থীরা

বুটেক্স শিক্ষার্থীরা সরকারের সহায়তা চান লাবিবের চিকিৎসায়. Channel i News - চ্যানেল আই নিউজ

শিক্ষার্থীরা লাবিবের চিকিৎসার জন্য সরকারের সহায়তা চেয়ে মানববন্ধন করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বন্যার্তদের ত্রাণ বিতরণের জন্য ফেনীতে গিয়ে গুরুতর আহত বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স)  শিক্ষার্থী আব্দুল্লাহ আল লাবিবের চিকিৎসায় অন্তর্বতীকালীন সরকারের সহায়তা চাচ্ছেন বুটেক্স শিক্ষার্থীরা।

বন্যার্তদের ত্রাণ বিতরণের জন্য ২৪ আগস্ট (শনিবার) ফেনীতে যায় বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। পরদিন ত্রাণ বিতরণ শেষে ঢাকায় ফেরার সময় তাদের বহনকারী পিকআপ ভ্যানটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গৌরিপুরে ট্রাক্টরের সাথে ধাক্কা লেগে দুর্ঘটনার স্বীকার হয়। এতে গুরুতর আহত হন ২ শিক্ষার্থী। তারা বুটেক্স এর ৪৯তম ব্যাচের শিক্ষার্থী।

পরে আহত শিক্ষার্থী আব্দুল্লাহ আল লাবিব ও সাজ্জাদ আল মামুনকে কুমিল্লার দাউদকান্দি উপজেলা কমপ্লেক্সে নেওয়া হয়। তাদের প্রাথমিক চিকিৎসা শেষে আব্দুল্লাহ আল লাবিবের অবস্থা খারাপ দেখে তাকে কুমিল্লার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করানো হয়ে। সেখানে লাবিবের অবস্থা আশঙ্কাজনক ও গুরুতর দেখে কর্তব্যরত চিকিৎসকরা তাকে হেলিকপ্টার করে ঢাকা সিএমএইচ-এ পাঠান।

লাবিব এখন ঢাকার সিএমএইচের লাইফ সাপোর্টে আছেন।

জানা যায়, শিক্ষার্থী আব্দুল্লাহ আল লাবিব স্কুল পড়া অবস্থায় ২০১৮ সালে নিরাপদ সড়ক আন্দোলন ও কোটা আন্দোলনের সাথে প্রত্যক্ষভাবে যুক্ত ছিলেন। তাছাড়া চলতি বছরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনেও লাবিব শুরু থেকে আন্দোলনের সাথে যুক্ত ছিলেন। যখন আন্দোলনটা শুধুমাত্র কোটা আন্দোলনের মাঝেই সীমাবদ্ধ ছিল তখন থেকেই লাবিব নিয়মিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে আন্দোলন করতেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বুটেক্সের সমন্বয়ক প্যানেলের একজন ছিলেন লাবিব।

পাশাপাশি বুটেক্সের জোন প্রথা ও ছাত্ররাজনীতি বন্ধ এবং বুটেক্সকে সংস্কার করার জন্য যে আন্দোলন হয়েছিল তাতেও লাবিবের সক্রিয় ভূমিকা এবং অংশগ্রহণ ছিল।

তাকে নিয়ে বুটেক্সের শিক্ষার্থীরা জানান, বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য বুটেক্সের পক্ষ থেকে ত্রাণ তহবিল শুরু করার উদ্যোগ নেন লাবিব। তিনি তার বন্ধুদের নিয়ে পুরো তেজগাঁও এলাকায় মানুষের কাছে গিয়ে ত্রাণের জন্য অর্থ সংগ্রহ শুরু করেছিলেন।

শিক্ষার্থীদের দাবি লাবিবের এই দুর্দিনে যেন অন্তর্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মো. ইউনূস তার পাশে দাঁড়ান এবং লাবিবের চিকিৎসাভার রাষ্ট্র বহন করে এবং তার সুস্থতার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়।

বিষয়:বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়বুটেক্স
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…