অপরাধ

চাঁদা না দেওয়ায় গুলশানে ব্যবসায়ীকে গুলি

গুলশানে পুলিশ স্টেশন ভবনের ছবি, আধুনিক স্থাপনা ও প্রবেশদ্বার. Channel i News - চ্যানেল আই নিউজ

গুলশানে অবস্থিত পুলিশ স্টেশন ভবনের ছবি, আধুনিক স্থাপনা ও প্রবেশদ্বার দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

রাজধানীর গুলশানে চাঁদা না দেওয়ায় শরিফুল ইসলাম করিম (৩৫) নামে এক নার্সারি ব্যবসায়ীকে গুলি করেছে দুর্বৃত্তরা। 

মঙ্গলবার (১৩ মে) বিকেল সাড়ে ৫টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে।

গুলিবিদ্ধ শরিফুল ইসলাম করিম জানান, গুলশান-১ এর লেকে একটি নার্সারি রয়েছে। একমাস আগে টেলি সুমনের সম্বোন্ধী রুবেল আমার কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করে। সেই টাকা তাকে না দেওয়াই আজ (মঙ্গলবার) দুপুরে ৩ থেকে ৪ জন অজ্ঞাত যুবক নার্সারিতে এসে আমাকে গুলি করে। এতে আমার বাম পেটে গুলি লাগে। পরে আমাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে।

জানতে চাইলে গুলশান জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. আল-আমিন হোসেন জানান, বিষয়টি জানতে পেরেছি। ঘটনাস্থলে এবং ঢাকা মেডিকেলে টিম পাঠিয়েছি। এ ঘটনায় যারা জড়িত তাদের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিষয়:গুলশান থানাচাঁদাঢাকা মেডিকেল কলেজ হাসপাতালব্যবসায়ীকে গুলি
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…