খুলনা

খুলনা নগরীর প্রাণকেন্দ্রে কুপিয়ে ও গুলি করে এক ব্যবসায়িকে হত্যা করেছে দুর্বৃত্তরা

খুলনা নগরীর প্রাণকেন্দ্রে কুপিয়ে ও গুলি করে এক ব্যবসায়িকে হত্যা করেছে দুর্বৃত্তরা

ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।

খুলনা নগরীর প্রাণকেন্দ্রে ডাকবাংলো মোড়ে বাটার দোকানের সামনে প্রকাশ্যে কুপিয়ে ও গুলি করে মাসুম বিল্লাহ নামে এক ব্যবসায়িকে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (৪ মার্চ) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় পালানোর চেষ্টাকালে পুলিশ অস্ত্রসহ আশোক নামে একজনকে আটক করেছে। নিহত মাসুম বিল্লাহ রূপসা উপজেলার বাগমারা গ্রামের মৃত মিনহাজ উদ্দীন মুন্সীর ছেলে। তিনি রূপসা মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি এবং উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক ছিলেন।

ঘটনার পরপরই স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে আলামত জব্দ ও হত্যাকারীদের গ্রেফতারে অভিযান শুরু করেছে।

বিষয়:কুপিয়ে ও গুলি করে হত্যাখুলনামাসুম বিল্লাহ
প্রতিবেদক

দানিয়েল সুজিত বোস

বাংলাদেশ ও বিশ্বের গুরুত্বপূর্ণ খবর, মানুষের গল্প এবং যাচাইকৃত তথ্য পাঠকের কাছে পৌঁছে দেয় চ্যানেল আই অনলাইন।

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…