মোটরসাইকেল আরোহীর মৃত্যুর প্রতিবাদে বাসে আগুন

মোটরসাইকেল আরোহীর মৃত্যুর প্রতিবাদে বাসে অগ্নিসংযোগের ছবি, ধোঁয়া ও আগুনের লেলিহান শিখা দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
গোপালগঞ্জের টেকেরহাটে এক বাসের পিছনে আরেক বাসের ধাক্কায় চাপা পড়ে মোটরসাইকেল চালকের মৃত্যু হয়। পরে বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়।
মঙ্গলবার ২০ মে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়কের সাতপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
এ তথ্য নিশ্চিত করে বৈলতলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ আফজাল হোসেন জানান, খুলনা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসা একটি বাস সাতপাড় বাসস্ট্যান্ডে দাড়িয়ে যাত্রী তুলছিল। এসময় টেকেরহাটগামী একটি লোকাল বাস পিছন থেকে নয়ন পরিবহনকে ধাক্কা দেয়। এত দুই বাসের মাঝখানে চাপা পড়ে এক মোটরসাইকেল চালক মারা যায়।
তিনি আরও জানান, প্রতিবাদে স্থানীয় জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে।






