জনপদ

উত্তরবঙ্গের কয়েক জেলা থেকে ঢাকার বাস বন্ধে ভোগান্তি

ঢাকার পথে উত্তরবঙ্গের বাসগুলো দাঁড়িয়ে রয়েছে, ভোগান্তির আশঙ্কা. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর থেকে রাজধানী ঢাকায় বাস চলাচল টানা পাঁচ দিন ধরে বন্ধ রয়েছে। শ্রমিকদের বেতন বাড়ানোর দাবিকে কেন্দ্র করে গত শুক্রবার রাত থেকে পূর্বঘোষণা ছাড়াই বাস বন্ধ করে দেন মালিকরা।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) উত্তরবঙ্গ সড়ক পরিবহন গ্রুপের মহাসচিব নজরুল ইসলাম হেলাল জানান, শ্রমিকদের দাবিতে বেতন বাড়ানো হলেও তারা আরও কিছু সুযোগ-সুবিধা দাবি করেন। আলোচনায় সমঝোতা না হওয়ায় মালিকরা বাধ্য হয়ে বাস বন্ধ করেছেন।

হঠাৎ বাস বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। তারা অভিযোগ করেন, পূজার ছুটির আগে এমনিতেই পরিবহনে ভিড় বেড়েছে। কোনো ঘোষণা ছাড়া বাস বন্ধ হওয়ায় তারা বিপাকে পড়েছেন।

মাঝে কয়েক ঘণ্টা বাস চললেও শনিবার রাত থেকে শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত বাস চালাবেন না বলে ঘোষণা দিয়েছেন ড্রাইভার ও শ্রমিকরা।

তবে এ পরিস্থিতির মধ্যেও রাজশাহী-ঢাকা রুটে একতা ট্রান্সপোর্টের বাস স্বাভাবিকভাবে চলাচল করছে।

বিষয়:অচল রুটচাপাইনবাবগঞ্জঢাকানাটোরপঞ্চম দিনবাস বন্ধ
প্রতিবেদক

আবুসালেহ ফাত্তাহ

বাংলাদেশ ও বিশ্বের গুরুত্বপূর্ণ খবর, মানুষের গল্প এবং যাচাইকৃত তথ্য পাঠকের কাছে পৌঁছে দেয় চ্যানেল আই অনলাইন।

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…