ফুটবল

বুন্দেসলিগায় অভিষেকে জোড়া গোল কেনের

জার্মান ফুটবল লীগে খেলছেন কেন, গোল করে উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জার্মান ফুটবল লীগে খেলছেন কেন, গোল করে উদযাপন করছেন, মাঠে খেলোয়াড়দের ভিড়।. Channel i News – চ্যানেল আই নিউজ

অ্যালিয়াঞ্জ অ্যারেনায় বায়ার্ন মিউনিখের হয়ে বুন্দেসলিগায় অভিষেক ম্যাচ খেলে ফেললেন হ্যারি কেন। টটেনহ্যাম হটস্পার থেকে বাভারিয়ানদের ডেরায় আসা ইংলিশ ফরোয়ার্ড পেয়েছেন জোড়া গোল। ইংল্যান্ড অধিনায়কের দারুণ পারফরম্যান্সে অগসবার্গের বিপক্ষে ৩-১ গোলের জয়ে মাঠ ছাড়ে বায়ার্ন।

দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে বায়ার্ন টেবিলের দুইয়ে আছে। সমান পয়েন্ট পেয়ে গোলপার্থক্যে এগিয়ে থাকায় শীর্ষে অবস্থান করছে এফসি ইউনিয়ন বার্লিন।

রোববার রাতে ম্যাচের ৩২ মিনিটে নিজেদের জালে বল জড়িয়ে দেন ফেলিক্স উদুওখাই, লিড পায় বায়ার্ন। আট মিনিট পর গোলের দেখা পান কেন। ডি বক্সের ভেতর প্রতিপক্ষের এক খেলোয়াড়ের হাতে বল লাগায় রেফারি ভিএআরের সাহায্যে পেনাল্টির বাঁশি বাজান। স্পট কিক থেকে নিশানাভেদ করতে ভুল করেননি বুন্দেসলিগার ইতিহাসের রেকর্ড ১,২০৮ কোটি টাকা ট্রান্সফারে যোগ দেয়া ফুটবলার।

বিরতির পর ৬৯ মিনিটে আলফোনসো ডেভিসের বাড়ানো বল নিয়ে ডান পায়ের শটে জোড়া গোল পূর্ণ করেন ৩০ বর্ষী তারকা ফরোয়ার্ড। ম্যাচের ৮৬ মিনিটে অগসবার্গের হয়ে লক্ষ্যভেদ করে ব্যবধান কমান ডিওন বেলজো।

বিষয়:কেনবায়ার্ন মিউনিখবুন্দেসলিগালিড স্পোর্টস
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…