বিনোদন

বীরের সঙ্গে বুবলীর আরও কিছু মুহূর্ত!

বুবলী ও তার শিশুপুত্রের সঙ্গে মুহূর্ত, ক্যাপশন ও ছবি বিবরণ।. Channel i News - চ্যানেল আই নিউজ

বুবলী ও তার শিশুপুত্রের সঙ্গে আরও কিছু মুহূর্ত, ক্যাপশন ও ছবি বিবরণ।. Channel i News – চ্যানেল আই নিউজ

জন্মের প্রায় আড়াই বছর পর ছেলে শেহজাদ খান বীরের খবর সম্প্রতি সামনে আনলেন চিত্রনায়িকা বুবলী ও শাকিব খান। এরপর থেকেই ছোট্ট বীরকে নিয়ে আগ্রহী হয়ে উঠতে দেখা গেছে শাকিব-বুবলীর ভক্ত অনুরাগীদেরও!

এরইমধ্যে শেহজাদ খান বীরের নামে ফ্যান পেজও খোলা হয়েছে। যে পেজটিতে ইতোমধ্যে ফলোয়ার সংখ্যা প্রায় ১ লাখ! একমাত্র ছেলেকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব বুবলী। প্রায়শই এখন ছেলের ছবি দিয়ে নিজের অনুভূতি ব্যক্ত করতে দেখা যাচ্ছে ‘বসগিরি’র এই নায়িকাকে!

শিশু ছেলে সানগ্লাস পরে হুডি পরা, বেঞ্চে বসে, আমেরিকান পতাকার স্কার্ফ পরা. Channel i News - চ্যানেল আই নিউজ মঙ্গলবার রাতেও নিজের পেজ থেকে কয়েকটি ছবি পোস্ট করেন বুবলী। আমেরিকা অবস্থানকালে তোলা সেই ছবিগুলো শেয়ার করে বুবলী লিখেছেন, ‘মাই এঞ্জেল, মাই ব্রেথ’! ছবি পোস্টের মিনিট বিশেকের মধ্যেই নেটিজেনদের কাছে রীতিমত সাড়া ফেলেছে!

এরআগে সোমবার (৩ অক্টোবর) শাকিবের সঙ্গে কবে হলো বিয়ে, সেটাও নিজের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে জানিয়েছেন চিত্রনায়িকা বুবলী। সোমবার সন্ধ্যায় এই নায়িকা শাকিবের সঙ্গে কয়েকটি স্থিরচিত্র প্রকাশ করে তাদের বিয়ের তারিখ জানান। সেই সঙ্গে একমাত্র ছেলে শেহজাদ খানের জন্ম তারিখটিও জানান।

বুবলী লিখেন, এখন পর্যন্ত আমার জীবনের স্মরণীয় দুটো তারিখ। ২০ জুলাই ২০১৮, এটি আমাদের বিয়ের তারিখ। আর ২১ মার্চ ২০২০ আমার ছেলের জন্ম তারিখ।

বিষয়:বীরবুবলীলিড বিনোদনশাকিবশাকিব খানশেহজাদ
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…