শিল্পকলায় মাসব্যাপী চিত্রকর্ম প্রদর্শনী
শোকাবহ আগস্ট

চ্যানেল আই অনলাইন লোগো সহ একটি নারী শিল্পীর চিত্রকর্ম, যা শিল্পকলায় মাসব্যাপী চিত্রকর্ম প্রদর্শনীতে প্রদর্শিত হচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে শোকাবহ আগস্ট উপলক্ষে মাসব্যাপী ‘ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু’ শীর্ষক চিত্রকর্ম প্রদর্শনী আয়োজন করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘শোক থেকে শক্তির অভ্যুদয়, স্বপ্নপূরণের দৃঢ় প্রত্যয়’ শিরোনামে মাসব্যাপী চিত্রকর্ম প্রদর্শনীর উদ্বোধন সোমবার (১ আগস্ট) সন্ধ্যা ৬টায়, একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে।
অনুষ্ঠানে প্রদান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আবুল মনসুর। বিশেষ অতিথি হিসেবে থাকবেন বরেণ্য শিল্পী হাশেম খান এবং একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনের ১ নং গ্যালারিতে প্রদর্শনীর উদ্বোধন করবেন বরেণ্য শিল্পী সমরজিৎ রায় চৌধুরী।
একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখবেন একাডেমির চারুকলা বিভাগের পরিচালক সৈয়দা মাহবুবা করিম।







