বাংলাদেশ

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে বিআরটিসি বাস চলাচল শুরু

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে বিআরটিসি বাস চলাচল, শহরের যানজট কমানোর লক্ষ্যে. Channel i News - চ্যানেল আই নিউজ

উচ্চতর এলিভেটেড এক্সপ্রেসওয়েতে বিআরটিসি বাস চলাচলের দৃশ্য, শহরের ব্যস্ত রাস্তাগুলোর পাশে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়ে উত্তরা-ফার্মগেট রুটে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) বাস চলাচল শুরু হয়েছে। প্রতি কিলোমিটারের ভাড়া ২ দশমিক ৪৫ টাকা। ই-টিকিটিং থাকায় অতিরিক্ত ভাড়া নেওয়ার সুযোগ নেই।

আজ সোমবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১১টা ২৫ মিনিটে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ থেকে আটটি ডাবল ডেকার বাস দিয়ে পরীক্ষামূলক চলাচল শুরু হয়। প্রথম বাসটি রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ-বিজয় সরণি ওভারপাস হয়ে এক্সপ্রেসওয়ে রুট ব্যবহার করে এয়ারপোর্টে রওনা হয়।

সকালে ১১টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে বাস চলাচলের উদ্বোধন করেন সেতু সচিব এ বি এম আমান উল্লাহ নুরী।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২ সেপ্টেম্বর বিমানবন্দর এলাকার কাওলা থেকে ফার্মগেট পর্যন্ত ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধন করেন।

বিষয়:এক্সপ্রেসওয়েবিআরটিসি
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…