বাংলাদেশ

বিআরটি প্রকল্পে সংশ্লিষ্ট সবাইকে শোকজ

বিপর্যয়কর সড়ক দুর্ঘটনায় একটি গাড়ি ধসে পড়া ব্রিজের নিচে পড়ে গেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শহরের রাস্তায় একটি বড় ব্রিজের অংশ ধসে পড়ে গাড়ির উপর, উদ্ধারকর্মীরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

রাজধানীর উত্তরার ঘটনায় প্রাথমিক তদন্তে ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতির বিষয়টি উঠে এসেছে। ফলে এ প্রকল্পের কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে শোকজ করা হচ্ছে।

মঙ্গলবার (১৬ আগস্ট) এ তথ্য জানিয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী।

জানা গেছে, সোমবার (১৫ আগস্ট) উত্তরায় নির্মাণাধীন বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের ক্রেন থেকে বক্সগার্ডার প্রাইভেট কারে পড়ে পাঁচজনের মৃত্যুর ঘটনায় মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটি সকালে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিবের কাছে প্রতিবেদন জমা দেয়।

বিকেলে সচিবালয়ে প্রাথমিক তদন্ত প্রতিবেদনের বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন সড়ক বিভাগের সচিব। এ সময় তিনি বিআরটি প্রকল্পের কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে শোকজ করা হচ্ছে বলে উল্লেখ করেন।

সোমবার কোনো নিরাপত্তা বেষ্টনী তৈরি না করে ফাকা রাস্তায় বিআরটির প্রকল্পের গার্ডার সরানোর কাজ চলে। বিকেল সাড়ে তিনটার সেখান দিয়ে একটি গাড়ি যাওয়ার সময় বিআরটির ক্রেন বেঁকে গার্ডার পড়ে। এ ঘটনায় ৫ জন নিহত হন।

বিষয়:গার্ডার দুর্ঘটনাগার্ডার ধসবিআরটিশোকজ
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…