আন্তর্জাতিক

ইরান থেকে ট্রাম্পকে সরে আসার আহ্বান ব্রিটিশ প্রধানমন্ত্রীর

ব্রিটিশ প্রধানমন্ত্রী ইরানের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রিটিশ প্রধানমন্ত্রী ইরানের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা নিয়ে বক্তব্য দিচ্ছেন, পেছনে বিভিন্ন দেশের পতাকা দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ থেকে সরে আসতে ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তিনি বলেছেন, এখানে সংঘাত ‘বৃদ্ধির বড় ঝুঁকি’ রয়েছে।

বৃহস্পতিবার (১৯ জুন) বিবিসির প্রতিবেদনে বলা হয়, ব্রিটিশ প্রধানমন্ত্রী সব পক্ষকে কূটনৈতিক সমাধান খোঁজার আহ্বান জানিয়েছেন।

স্টারমার বলেন, এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বেশ কয়েক দফা আলোচনা হয়েছে এবং আমার মতে, এটিই এই সমস্যা সমাধানের উপায়।

এমন সময়ে তার এই মন্তব্য এসেছে যখন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি এই উত্তেজনা কমানোর উদ্দেশ্যে আলোচনার জন্য ওয়াশিংটন যাচ্ছেন। যেখানে তিনি ট্রাম্পের শীর্ষ কূটনীতিক মার্কো রুবিওর সাথেও দেখা করবেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে ল্যামি এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও আলোচনা করবেন।

বিষয়:ইরান সংঘাতইরান-ইসরায়েলইরান-ইসরায়েল সংঘাতব্রিটিশ প্রধানমন্ত্রী
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…